Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা সংক্রমণের মধ্যে মাংস-ডিম খাওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, মামলা দায়ের সুপ্রিম কোর্টে

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের মূলে কি প্রাণীরা, এই প্রশ্নের উত্তর এখনও খুঁজছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু ভারত সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মাংস, ডিমের মাধ্যমে কোভিড ১৯ সংক্রমণের কোনও সম্ভাবনা নেই। তাই চাইলে নির্দ্বিধ

করোনা সংক্রমণের মধ্যে মাংস-ডিম খাওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ, মামলা দায়ের সুপ্রিম কোর্টে

শেষ আপডেট: 23 April 2020 15:40

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস সংক্রমণের মূলে কি প্রাণীরা, এই প্রশ্নের উত্তর এখনও খুঁজছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু ভারত সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মাংস, ডিমের মাধ্যমে কোভিড ১৯ সংক্রমণের কোনও সম্ভাবনা নেই। তাই চাইলে নির্দ্বিধায় এসব খাওয়া যেতে পারে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল একটি জৈন সংগঠন। বিশ্ব জৈন সংগঠন নামের একটি সংগঠনের তরফে এই মামলা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত ৩০ মার্চ কেন্দ্রের তরফে মাংস ও ডিম খাওয়া নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তার যৌক্তিকতা নেই। এই আবেদনে লেখা হয়েছে, “৩০ মার্চ কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছিল মাংস ও ডিম খাওয়ায় কোনও সমস্যা নেই। এই সিদ্ধান্ত ঠিক নয়। এখনও বিশ্বের বায়োলজিস্টরা খুঁজছেন কোভিড ১৯ সংক্রমণে প্রাণীদের কোনও ভূমিকা রয়েছে কিনা।” গত ৩০ মার্চ কেন্দ্রীয় মৎস, প্রাণীজ সম্পদ ও দুগ্ধ মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা পাঠিয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়, কোভিড ১৯ সংক্রমণে ডিম ও মাংসের কোনও ভূমিকা নেই। তাই সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের মাধ্যমে তা খাওয়ার প্রচার করতে হবে। এই সিদ্ধান্তেরই বিরোধিতা করা হয়েছে। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া পিটিশনে বলা হয়েছে, “এই নির্দেশিকার কোনও ভিত্তি নেই। মাংস ব্যবসায়ীদের চাপে কোনও কারণ ছাড়াই মানুষকে বেশি করে মাংস খাওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে স্বাদ বদলের জন্য এভাবে প্রাণীহত্যার মতো বর্বর ঘটনা আরও বেড়ে গিয়েছে। এতে যাঁরা ডিম, মাংস খান না তাঁরা সমস্যায় পড়েছেন।”

আরও পড়ুন চৌঠা মে-র দু’সপ্তাহের মধ্যে ধাপে ধাপে উঠুক লকডাউন! এমনটাই চান মমতা, প্রধানমন্ত্রীর বৈঠকেও তাই বলবেন

এই পিটিশনে আরও বলা হয়েছে, “কোনও রকমের গবেষণা ছাড়াই বলা হচ্ছে ডিম ও মাংস খাওয়া একদম নিরাপদ। এতে আরও বিপদ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনও সিদ্ধান্তের পরেই কোনও নির্দেশিকা দেওয়া উচিত।” জৈন সংগঠনটির তরফে ভারতীয় সংবিধানের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, “ভারতীয় সংবিধানের ৫১-এ (জি) ধারায় বলা হয়েছে দেশের প্রকৃতি, অর্থাৎ বনভূমি, লেক, নদী ও বন্যপ্রাণীদের রক্ষা করা প্রত্যেকের কর্তব্য। অথচ শুধুমাত্র খাদ্যের জন্য প্রাণীহত্যা হচ্ছে। তাই সব ধরনের পশু-পাখি খাওয়া বা হত্যা করার উপরেই নিষেধাজ্ঞা জারি করা উচিত সুপ্রিম কোর্টের।” আবেদনে বলা হয়েছে, “সুপ্রিম কোর্টের উচিত কেন্দ্রকে নির্দেশ দেওয়া যে এই প্রাণীহত্যা ও মাংস, ডিম খাওয়ার ব্যাপারে একটা নির্দিষ্ট পলিসি তৈরি করতে হবে। সেখানে জানাতে হবে মানুষের বেঁচে থাকার প্রয়োজন ছাড়া যেন কোনওভাবে পশু-পাখিদের হত্যা না করা হয়। কেউ এই কাজ করলে উপযুক্ত সাজা দেওয়ারও যেন নির্দেশ দেওয়া হয়।” এখন দেখার এই পিটিশনের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট।

```