Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয়েন্ট এন্ট্রান্স, নিট পিছিয়ে সেপ্টেম্বরে, জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট তথা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ফের পিছিয়ে দেওয়া হল। শুক্রবার রাতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পো

জয়েন্ট এন্ট্রান্স, নিট পিছিয়ে সেপ্টেম্বরে, জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী

শেষ আপডেট: 4 July 2020 01:35

দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট তথা নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ফের পিছিয়ে দেওয়া হল। শুক্রবার রাতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, জয়েন্ট এন্ট্রাস মেইন পরীক্ষা হবে ১ থেকে ৬ সেপ্টেম্বর। আর নিটের পরীক্ষা নেওয়া হবে ১৩ সেপ্টেম্বর। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা হবে ২৭ সেপ্টেম্বর। সাধারণত এপ্রিল মে মাসে এই পরীক্ষাগুলি হয়। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এই সব পরীক্ষা জুলাইতে হবে। নিট হওয়ার কথা ছিল ২৬ জুলাই। আর ১৮ থেকে ২৩ জুলাই জয়েন্ট হওয়ার কথা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে সার্বিক যা পরিস্থিতি তাতে জুলাইতেও জয়েন্ট, নিট পরীক্ষা নেওয়া সম্ভব নয়। https://twitter.com/DrRPNishank/status/1279051659721666560 তা ছাড়া মুম্বই ও দিল্লির ছাত্র এবং অভিভাবকরাও জোরালো দাবি জানাচ্ছিলেন যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। কারণ এই দুই শহরে কোভিড সংক্রমণের পরিস্থিতি এখনও মারাত্মক। এ জন্য অনলাইন পিটিশনও শুরু হয়ে গিয়েছিল। তা ছাড়া চার হাজারের বেশি অনাবাসী ভারতীয় ছাত্র সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন। তাঁদের বক্তব্য, বিমান যাত্রায় এখনও অনেকে দেশে নিষেধাজ্ঞা রয়েছে। জুলাইতে পরীক্ষা হলে অনেকেই ভারতে আসতে পারবেন না। সার্বিক এই অবস্থায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং অন্যান্য শিক্ষাবিদদের পরামর্শ চাওয়া হয়। ওই কমিটি শুক্রবার তাদের রিপোর্ট পেশ করে জানিয়েছে, জুলাইতে পরীক্ষা নেওয়া অসম্ভব। তার পরই শিক্ষা মন্ত্রী ঘোষণা করেন যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে। তা সেপ্টেম্বরে হবে।

```