Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্রন্টলাইন কর্মীদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকাকরণ, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে কোভিড টিকাকরণ। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রথমে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দেওয়া হচ্ছে টিকা। পরবর্তী পর্যায়ে ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার কথা। সেই টিকাকরণের কাজ ফেব্রুয়ার

ফ্রন্টলাইন কর্মীদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে টিকাকরণ, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

শেষ আপডেট: 31 January 2021 02:11

দ্য ওয়াল ব্যুরো: ভারতে গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে কোভিড টিকাকরণ। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রথমে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দেওয়া হচ্ছে টিকা। পরবর্তী পর্যায়ে ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার কথা। সেই টিকাকরণের কাজ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে বলেই এবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানাল কেন্দ্র। শনিবার ভার্চুয়াল মাধ্যমে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যসচিব ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। বিভিন্ন রাজ্যে টিকাকরণের কী পরিস্থিতি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। তারপরেই তিনি জানিয়ে দেন, ফেরুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়ার কাজ শুরু করতে হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যেন সেই রকম বন্দোবস্ত করে রাখে। বৈঠকে টিকাকরণের কাজ ভালভাবে করার জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ধন্যবাদ জানিয়েছেন রাজেশ ভূষণ। তিনি জানান, বিশ্বে ভারতই সবথেকে দ্রুত ১০ লাখ, ২০ লাখ এমনকি ৩০ লাখ মানুষকে টিকা দিয়েছে। কিছু দেশে টিকাকরণ ভারতের ৪০ থেকে ৫০ দিন আগে শুরু হয়েছে। কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে তাদের অনেক বেশি দিন সময় লেগেছে। ভারতে টিকাকরণের ক্ষেত্রে কিছু রাজ্য বেশ ভাল কাজ করলেও কিছু রাজ্যকে আরও ভাল করতে হবে বলেই জানান কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। তিনি বলেন, কিছু রাজ্য ৫০ শতাংশের বেশি লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই পূরণ করে ফেলেছে। কিন্তু কিছু রাজ্যকে গতি আরও বাড়াতে হবে। তিনি মনে করিয়ে দেন যে ভারতে টিকার পরিমাণে কোনও খামতি নেই। তাই টিকাকরণ স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত জেলা ও ব্লক স্তরে আলোচনার মাধ্যমে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া বজায় রাখার নির্দেশ দিয়েছে তিনি।

```