Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালাকোটের হামলা, পাক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস নিয়ে মিথ্যে বলছেন মোদী : ফারুক আবদুল্লাহ

দ্য ওয়াল ব্যুরো: বালাকোট হামলা যেন পিছু ছাড়ছে না মোদী সরকারের। কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী দল এই হামলা নিয়ে মোদী সরকারের কাছে প্রমাণ চেয়েছে। মার্কিন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বালাকোটের ঘটনার পরে যে পাক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দ

বালাকোটের হামলা, পাক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস নিয়ে মিথ্যে বলছেন মোদী : ফারুক আবদুল্লাহ

শেষ আপডেট: 6 April 2019 13:23

দ্য ওয়াল ব্যুরো: বালাকোট হামলা যেন পিছু ছাড়ছে না মোদী সরকারের। কংগ্রেস থেকে শুরু করে একাধিক বিরোধী দল এই হামলা নিয়ে মোদী সরকারের কাছে প্রমাণ চেয়েছে। মার্কিন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বালাকোটের ঘটনার পরে যে পাক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারত করেছে, তা ঠিক নয়। প্রমাণ স্বরূপ এই প্রতিবেদনে জানানো হয়েছে, পাক বায়ুসেনার কাছে যে ক'টি এফ-১৬ যুদ্ধবিমান ছিল, সবগুলিই অক্ষত আছে। এ বার এই সমালোচনায় যোগ দিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। কাশ্মীরের নির্বাচনী প্রচার থেকে মোদীকে মিথ্যেবাদী বলেন আবদুল্লাহ। শ্রীনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী ফারুক আবদুল্লাহ এ দিন শ্রীনগরের ফকির গুজরি এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন। এই প্রচার থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগেন এই বর্ষীয়ান নেতা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আশা পূরণ করতে না পেরে এই বায়ুসেনা হামলা ঘটিয়েছে, যাতে মানুষের মন অন্যদিকে ঘোরানো যায়। আবদুল্লাহ বলেন, “মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা ঢুকিয়ে দেবেন। আপনারা কি কেউ সেই টাকা পেয়েছেন? সব বিষয়ে ব্যর্থ মোদী। শেষ কয়েকদিনে আমি অনেকবার তাঁকে সংসদে ঘাড় হেলিয়ে বসে থাকতে দেখেছি। আসলে তিনি বুঝতে পেরেছেন, তাঁর ক্ষমতা এ বার চলে যাবে।” এরপরেই বালাকোট প্রসঙ্গ তুলে আনেন ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, “এই সময় অনেক সাংসদকেই আমি বলতে শুনেছিলাম, এ বার মোদীজি কিছু করবেন। কী করলেন তিনি? বালাকোট নামের এক জায়গায় তিনটি বিমান পাঠিয়ে বোমা ফেললেন।” এই হামলায় নিহত জঙ্গির সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন ন্যাশনাল কনফারেন্সের এই নেতা। তিনি বলেন, “কেউ বলছেন ৫০০ জঙ্গি খতম হয়েছে। কেউ আবার বলছেন ৭০০ জঙ্গি খতম হয়েছে। কাশ্মীরের যদি একজন মানুষও মারা যায়, গোটা দুনিয়া সেটা জানতে পারে। যদি সত্যিই ৩০০ জঙ্গি নিহত হতো, কেউ কি জানতে পারত না?” এই প্রসঙ্গে এক মার্কিন প্রতিবেদনের দাবিকে হাতিয়ার করেন ওমর আবদুল্লাহ। তিনি বলেন, “মোদী বলছেন, আমরা পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছি। এখন আমেরিকা বলছে পাকিস্তানের সব এফ-১৬ বিমান অক্ষত আছে। একটা বিমানও ধ্বংস হয়নি। নিশ্চয় তাদের কাছে কিছু প্রমাণ আছে, যার ফলে তারা এ কথা বলছে। কতদিন দেশের মানুষের কাছে আপনি মিথ্যে কথা বলবেন মোদীজি? পাকিস্তান কি ধ্বংস হয়ে গিয়েছে? আপনি কেন মিথ্যে কথা বলছেন? আপনি কি মনে করেন, হিন্দুরা এসব কথা বিশ্বাস করবে?” এ দিনের সভায় আবদুল্লাহ বলেন, তিনি আশা করছেন, উনিশের লোকসভার পরে বিজেপি আর ক্ষমতায় আসবে না। আর তাই যে নতুন সরকার ক্ষমতায় আসবে, তাদের প্রথম কাজ অবশ্যই হবে জম্মু-কাশ্মীরের ব্যাপারে পাকিস্তানের সঙ্গে কথা বলে তার সমাধান করা। তিনি বলেন, “প্রত্যেকদিন এখানে মানুষ মারা যাচ্ছে। আমরা এটা আর সহ্য করতে পারছি না।” এই প্রসঙ্গে জম্মু-শ্রীনগর হাইওয়ে সপ্তাহে দু’দিন সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়ার ব্যাপারেও সওয়াল করেন ন্যাশনাল কনফারেন্স নেতা। তিনি বলেন, “আমরা কি আজ যুদ্ধের মধ্যে রয়েছি যে সপ্তাহে দু’দিনের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হবে? আমরা কি ক্রীতদাস? জম্মু-কাশ্মীর কি এখনও উপত্যকা? আমরা কোনওদিনও ক্রীতদাস ছিলাম না, কোনওদিন থাকবও না। ১৯৪৭ সালে আমরা রাজার শাসন থেকে মুক্তি পেয়েছি। তাই আমাদের ভয় দেখাবেন না। আপনারা আমাদের ভগবান নন।” ফারুক আবদুল্লাহর এই মন্তব্যকে অবশ্য আমল দিতে নারাজ বিজেপি। বিজেপির এক নেতা বলেছেন, “ওনার যা মনে হয়েছে, উনি তাই বলেছেন। বিরোধীরা বারবার এই ধরণের কথা বলে দেশের সেনার উপরেই প্রশ্ন তুলছেন। এ কথা দেশের সাধারণ মানুষ ভালোমতই জানেন। তাই এ সব বলে কোনও লাভ নেই। ২৩ মে ভোটের ফল বেরালেই বোঝা যাবে আসল ছবিটা। এ বার আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।”

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/if-we-have-not-performed-well-others-will-get-a-chance/

```