Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শর্ত মেনে খুলতে পারে দোকান, তবে বন্ধ থাকবে শপিং মল, নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া বাকি সব বন্ধ। ফলে ধাক্কা খাচ্ছে অর্থনীতি। এই পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু শর্ত মেনে দোকান খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে শপিং মল বন্ধ থাকবে বলেই জানান

শর্ত মেনে খুলতে পারে দোকান, তবে বন্ধ থাকবে শপিং মল, নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

শেষ আপডেট: 25 April 2020 02:19

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে লকডাউনের ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়া বাকি সব বন্ধ। ফলে ধাক্কা খাচ্ছে অর্থনীতি। এই পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু শর্ত মেনে দোকান খোলার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে শপিং মল বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়। এই নির্দেশিকায় বলা হয়েছে, গ্লাভস, মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে রেসিডেন্সিয়াল এলাকা ও বাজার এলাকায় দোকান খোলার অনুমতি দেওয়া হচ্ছে। শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শপিং মল ও কোভিড ১৯ হটস্পট এলাকায় দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকায় বলা হয়েছে, “যেসব দোকান শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় রেজিস্টারড, তারা যদি রেসিডেন্সিয়াল এলাকা ও বাজার এলাকায় হয়, তাহলে দোকান খোলা যাবে। কিন্তু শপিং মল বন্ধ থাকবে। ফলে সেখানে থাকা কোনও দোকান খোলা যাবে না। তবে দোকানে কর্মচারীদের ৫০ শতাংশ কাজ করতে পারবে। তাঁদের মাস্ক পরে থাকতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।” https://twitter.com/PIBHomeAffairs/status/1253752862280015872?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1253752862280015872&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fin-late-night-order-government-allows-neighbourhood-shops-to-open-with-conditions-malls-to-remain-cl-2217947 এর আগেও ধীরে ধীরে একাধিক অর্থনৈতিক কাজে ছাড় দিয়েছে কেন্দ্র। কৃষির সঙ্গে যুক্ত একাধিক কারখানা, খাদ্য প্রক্রিয়াকরণ, বেকারি, বইয়ের দোকান, ফ্যানের দোকান প্রভৃতিকে ছাড়ের আওতায় আনা হয়েছে। এভাবে আসতে আসতে দেশের অর্থনীতিকে চালু করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী সরকার।

আরও পড়ুন কেন্দ্রীয় টিমের ঠ্যালা? কোভিড হাসপাতালগুলির খামতি দূর করতে তড়িঘড়ি রাজ্যের

৩ মে-র পরে কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য শিগগির সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই বিভিন্ন রাজ্যের অবস্থা নিয়ে আলোচনা হবে। বর্তমানে যা খবর, তাতে লকডাউন আর বাড়াতে চায় না কেন্দ্র। তবে সব জায়গায় একেবারে লকডাউন উঠবে না। যেখানে সংক্রমণ একেবারেই কম, সেখানে আগে শিথিল হবে লকডাউন। কিন্তু হটস্পট এলাকাগুলিতে এখনও বিধিনিষেধ থাকবে বলেই খবর।

```