Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দা ঢাকতে সিনেমাকে ঢাল! মন্তব্য প্রত্যাহার করলেন মোদীর মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অবস্থান বদল। সিনেমা ব্যবসার হিসেব দিয়ে দেশে অর্থনৈতিক মন্দার কথা শনিবার কার্যত হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। বলেছিলেন, “দেশে অর্থনৈত

মন্দা ঢাকতে সিনেমাকে ঢাল! মন্তব্য প্রত্যাহার করলেন মোদীর মন্ত্রী

শেষ আপডেট: 13 October 2019 11:46

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অবস্থান বদল। সিনেমা ব্যবসার হিসেব দিয়ে দেশে অর্থনৈতিক মন্দার কথা শনিবার কার্যত হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। বলেছিলেন, “দেশে অর্থনৈতিক মন্দা কোথায় চলছে? এই তো বলিউডের অন্যতম বিশেষজ্ঞ কোমল নাহাটা জানিয়েছেন, গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তিনটি ছবি ১২০ কোটি টাকার ব্যবসা করেছে”। তারপরই সমালোচনা, টিপ্পনির ঝড় বইতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল আইনমন্ত্রীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ দাগে। কিন্তু রবিবারই অবস্থান বদল করলেন রবিশঙ্কর। টুইট করে জানিয়ে দিলেন, “'আমার পুরো বক্তব্য থেকে কিছু অংশ নিয়ে পুরো বিষয়টি প্রচার করা হয়েছে। তবু একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমি আমার আগের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।' https://twitter.com/rsprasad/status/1183282831746719744 দু’দিন আগেই মোদী সরকারের পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছে, অগস্ট মাসে শিল্পে উৎপাদন জুলাইয়ের থেকেও কমে গিয়েছে। শিল্পে বৃদ্ধি হয়েছে (-)১.১ শতাংশ। শুধু তাই নয়, লাগাতার ১১ মাস ধরে গাড়ি বিক্রিও কমেছে। এই পরিস্থিতিতে সিনেমা ব্যবসা দিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রী কী ভাবে অর্থনীতির পরিস্থিতি বিচার করছেন, তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন অনেকে। সার্বিক চাপের মুখে এ বার নিজের সেই অবস্থান থেকে সরে এলেন রবিশঙ্কর।
কে বলেছে মন্দা চলছে দেশে, এক দিনেই তো তিনটি সিনেমা ১২০ কোটি টাকার ব্যবসা করেছে: মোদীর মন্ত্রী
এ দিন কেন্দ্রীয় আইনমন্ত্রী টুইট করে লেখেন, “শনিবার আমি চলচ্চিত্রের রাজধানী মুম্বইতে ছিলাম।  পরিসংখ্যানগত ভাবে আমার বক্তব্য ভুল নয়। একদিনে তিনটে সিনেমা ১২০ কোটির ব্যবসা করছে। এটা অত্যন্ত ইতিবাচক। এই শিল্পে লাখ লাখ মানুষ জড়িত। আমরা তাঁদের জন্যে গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সাধারণ মানুষের জন্যে সবসময় চিন্তাভাবনা করে চলেছেন।' কিন্তু অর্থনৈতিক মন্দা ঢাকতে সিনেমাকে ঢাল হিসেবে ব্যবহার করা যে ঠিক হয়নি, তা একপ্রকার মেনে নিলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। বৃদ্ধি যে ধাক্কা খেয়েছে সেই ছবি উঠে এসেছিল শেষ প্রকাশিত ত্রৈমাসিক পরিসংখ্যানেই । বৃদ্ধির হার নেমে এসেছে ৫ শতাংশে। বেশ কিছুদিন ধরেই তা নিম্নমুখী। খরা লগ্নিতে। গাড়ি শিল্পে আগেই ধাক্কা লেগেছে। বিক্রি কমেছে বিস্কুটের। পার্লেজির মতো বিস্কুট কোম্পানিও ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। যদিও অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাতে অবশ্য এখনও পর্যন্ত পরিস্থিতি বদলায়নি। আর্থিক মন্দার সেই দাবি উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশংকর প্রসাদ সিনেমা ব্যবসা নিয়ে মন্তব্য করেছিলেন এবং তা প্রত্যাহারও করে নিলেন। পড়ুন দ্য ওয়ালের পুজো সংখ্যার বিশেষ লেখা…..

বাইকে চেপে পৃথিবীর ছাদ পামিরে


```