Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্দার পটেলের মূর্তি পাহারা দেবে সিআইএসএফ, মোতায়েন বাহিনী

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি তথা স্ট্যাচু অফ ইউনিটি পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা সিআইএসএফ-কে। মঙ্গলবার থেকেই ওই এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা সিআইএসএফ জওয়া

সর্দার পটেলের মূর্তি পাহারা দেবে সিআইএসএফ, মোতায়েন বাহিনী

শেষ আপডেট: 26 August 2020 04:08

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি তথা স্ট্যাচু অফ ইউনিটি পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা সিআইএসএফ-কে। মঙ্গলবার থেকেই ওই এলাকায় বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৪ ঘণ্টা সিআইএসএফ জওয়ানদের নিরাপত্তাবলয় ঘিরে রাখবে স্ট্যাচু অফ ইউনিটিকে। সিআইএসএফের তরফে বলা হয়েছে। ডেপুটি কম্যান্ডর পদমর্যাদার এক জন অফিসার এই নিরাপত্তার দায়ইত্বে থাকবেন। মঙ্গলবার ২৭২ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে সেখানে। সিআইএসএফ জানিয়েছে, কয়েক দিনের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ৩৫০ করা হবে। নিরাপত্তা সংস্থার তরফে আরও বলা হয়েছে, সমাজ বিরধী ও জঙ্গিদের টার্গেট এই মূর্তি। বিভিন্ন সূত্র মারফত খবর এসেছে, স্ট্যাচু অফ ইউনিটির ক্ষতি করার ষড়যন্ত্র চলছে। এর গুরুত্ব অনুধাবন করেই ২৪ ঘণ্টা নিরাপত্তা বলয় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Prime Minister Narendra Modi during the inauguration of a 182-meters high statue of Sardar Vallabhbhai Patel | PTI প্রথম মোদী সরকারের আমলেই পটেলের এই মূর্তি তৈরি হয়েছিল। ২০১৮ সালের ৩১ অক্টোবর এই মূর্তি উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার পর এবং সংবিধান তৈরির আগে জওহরলাল নেহরুর প্রথম সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পটেল। সর্দার সরোবর বাঁধের সামনে ১৮২ মিটার উঁচু এই মূর্তি তৈরি করা হয়েছিল বিপুল খরচের মধ্যে দিয়ে। স্ট্যাচু অফ ইউনিটি এখন গুজরাতের অন্যত্যম দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। মূর্তির আশপাশ মিলিয়ে মোট ২৩ একর জায়গার রয়েছে। ওই জায়গায় ঢোকা ও বের হওয়ার জন্য মোট গেট রয়েছে সাতটি। এছাড়াও একটি এমার্জেন্সি গেট রয়েছে বলে জানা গিয়েছে। এই সবকটি গেটেই ২৪ ঘণ্টা সিআইএসএফ জওয়ানরা পাহারা দেবেন।

```