Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

#Breaking: ইপিএফ-এ সুদের হার বাড়ছে, গত তিন বছরে এই প্রথম

দ্য ওয়াল ব্যুরো: গত তিন বছরে এই প্রথম ইপিএফ-এ সুদের হার বাড়তে চলেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক খুব শিগগিরি বিজ্ঞপ্তি জারি করবে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাংওয়ার। তিনি বলেন, ২০১৮-২০১৯ আর্থিক বছর থেকেই ৮.৬৫

#Breaking: ইপিএফ-এ সুদের হার বাড়ছে, গত তিন বছরে এই প্রথম

শেষ আপডেট: 30 August 2019 07:55

দ্য ওয়াল ব্যুরো: গত তিন বছরে এই প্রথম ইপিএফ-এ সুদের হার বাড়তে চলেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক খুব শিগগিরি বিজ্ঞপ্তি জারি করবে বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাংওয়ার। তিনি বলেন, ২০১৮-২০১৯ আর্থিক বছর থেকেই ৮.৬৫ শতাংশ হারে ইপিএফ-এর আমানতের উপরে সুদ পাবেন কর্মচারীরা। বর্তমানে কর্মচারী ভবিষ্য নিধি তথা ইমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডে ৮.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। ২০১৭-১৮ আর্থিক বছরে এটা স্থির করা হয়েছিল। তারপর থেকে আর ইপিএফ-এ সুদ বাড়েনি। শুক্রবার, ফিকি-তে এক অনুষ্ঠানে এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী জানান, এপিএফ-এ ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে অর্থ মন্ত্রকও আপত্তি করেনি। এ বার খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। ৮.৫৫ শতাংশ হারে ইপিএফ-এ সুদ ছিল গত পাঁচ বছর সর্বনিম্ন। এ ব্যাপারে কর্মচারী মহলে ক্ষোভ ছিল। গাংওয়ার এ দিন জানান, ২০১৮-২৯ আর্থিক বছর থেকেই বর্ধিত হারে সুদ পাবেন কর্মচারীরা। এমনকি ইপিএফ থেকে টাকা তোলার সময়েও নতুন হারে সুদ দেওয়া হবে। তিনি জানান, এর ফলে ৬ কোটি কর্মচারী উপকৃত হবেন। জানা গিয়েছে, বর্ধিত হারে সুদ দেওয়ার পরে ইপিএফ-এর কাছে ১৫১ কোটি টাকা উদ্বৃত্ত থাকবে। অর্থ মন্ত্রকের এক কর্তার কথায়, এর বেশি সুদ বাড়ানো সম্ভব ছিল না। সে ক্ষেত্রে ইপিএফ তহবিলে নেগেটিভ ব্যালেন্স হতো।

```