Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিবিএসই দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা ২ ফেব্রুয়ারি, জানালেন শিক্ষামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, মে মাসে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। এবার সেই পরীক্ষার সূচি কবে ঘোষণা হবে তা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। আগামী ২ ফেব্রুয়ারি সেই সূচি ঘোষণা করা হবে

সিবিএসই দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা ২ ফেব্রুয়ারি, জানালেন শিক্ষামন্ত্রী

শেষ আপডেট: 28 January 2021 14:28

দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, মে মাসে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। এবার সেই পরীক্ষার সূচি কবে ঘোষণা হবে তা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। আগামী ২ ফেব্রুয়ারি সেই সূচি ঘোষণা করা হবে বলেই জানালেন তিনি। কিছুদিন আগে একটি লাইভ সেশনে রমেশ পোখরিয়াল জানিয়েছিলেন, ২০২১ সালের ৪ মে থেকে ১০ জুন পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। পরীক্ষার ফল প্রকাশ হবে ১৫ জুলাই। তবে অনলাইনে নয়, অফলাইনেই হবে এই পরীক্ষা। সিবিএসই আধিকারিকরা আরও জানিয়েছেন, যে পরীক্ষার্থীরা পরীক্ষার আগে প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য বসতে পারবেন না তাঁদের জন্য আলাদা বন্দোবস্ত করা হবে। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে গত বছর মার্চ মাসে সব স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছিল। যদিও ১৫ অক্টোবরের পর থেকে কিছু কিছু রাজ্যে আংশিক ভাবে শুরু হয়েছে ক্লাস। অবশ্য অনেক রাজ্যে এখনও তা শুরু হয়নি। তবে গত বছর মার্চ মাসে সিবিএসই পরীক্ষা মাঝপথেই বন্ধ করতে হয়েছিল। বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তাই সিবিএসই ঠিক করে, সেইসব পরীক্ষার ফল একটি অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট পরীক্ষার মাধ্যমে ঠিক করা হবে। এমনকি কোভিড অতিমারীর জন্য জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষাও দু’বার স্থগিত রাখতে হয়। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের তরফে আবেদন করা হয়েছিল, মে মাসে যেন পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। সেই আবেদন মেনেই প্রায় তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা জানুয়ারির জায়গায় সম্ভবত ফেব্রুয়ারি মাসে হবে। এর আগে এপ্রিল মাসের মেন পরীক্ষার দিন ঘোষণা হলেও সেই সময় ভারতে সংক্রমণ অনেক বাড়তে শুরু করায় তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্টের মেন পরীক্ষা বছরে দু’বার হয়। একবার জানুয়ারি মাসে ও একবার এপ্রিল মাসে। কিন্তু কোভিড সংক্রমণের জন্য গত বছর এপ্রিল মাসের পরীক্ষা স্থগিত করা হয়। সেই পরীক্ষা হয় সেপ্টেম্বর মাসে। চলতি বছর জানুয়ারি মাসের পরীক্ষাও পিছিয়ে ফেব্রুয়ারিতে হবে বলেই খবর।

```