Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ কেনার লাইনে বিশৃঙ্খলা, দোকান মালিকদের বিরুদ্ধে মামলা করা শুরু করল মহারাষ্ট্র সরকার

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে মদের দোকান খোলায় অনুমতি দেওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছিল বিশৃঙ্খলার ছবি। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই মদ কিনতে ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। মদের দোকানের লাইনে বিশৃঙ্খলা নিয়ে এবার দোকানদের

মদ কেনার লাইনে বিশৃঙ্খলা, দোকান মালিকদের বিরুদ্ধে মামলা করা শুরু করল মহারাষ্ট্র সরকার

শেষ আপডেট: 6 May 2020 06:09

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে মদের দোকান খোলায় অনুমতি দেওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছিল বিশৃঙ্খলার ছবি। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই মদ কিনতে ঝাঁপিয়ে পড়েছিল হাজার হাজার মানুষ। মদের দোকানের লাইনে বিশৃঙ্খলা নিয়ে এবার দোকানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল মহারাষ্ট্র সরকার। ইতিমধ্যেই পুণের ন'জন মদের দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুণে পুলিশের তরফে স্পষ্ট বলা হয়েছে, স্যানিটাইজেশন, সামাজিক দূরত্ব-সহ ১৯ দফা গাইডলাইন না মানলেই মদের দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন কন্টেইনমেন্ট জোন বাদ দিয়ে সর্বত্রই স্ট্যান্ড অ্যালোন মদের দোকান খোলা যাবে। তবে বিধিনিষেধ মানতে হবে কঠোর ভাবে। তা না হলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় মদের দোকান খোলায় অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট বিধি মেনে তা করতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তার অন্যতম দুটি শর্ত– মদের দোকানের সামনে পাঁচ জনের বেশি জড়ো হওয়া যাবে না এবং একজনের থেকে আরএক জনের দূরত্ব থাকতে হবে ছ’ফুট। বাংলাতেও একই ছবি দেখা গিয়েছিল। কালীঘাট থেকে টালিগঞ্জ, নন্দকুমার থেকে দমদম-- পুলিশকে লাঠিচার্জ করতে হয় মদের দোকানের সামনের ভিড় সামলাতে। তারপর রাজ্যের আবগারি দফতর ১৫ দফা নির্দেশিকা জারি করে। তবে কড়া পদক্ষেপ শুরু করল মহারাষ্ট্র সরকার।

```