Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কোভিডে মৃতদের দেহ ছুড়ে ফেলা হচ্ছে বিশাল এক গর্তে, ভিডিও সামনে আসতেই তদন্তের নির্দেশ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে মৃতদের দেহ প্লাস্টিকের ব্যাগে মুড়ে একের পর এক একটিই গর্তে ছুড়ে ফেলা হচ্ছে। এমনই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বল্লারি জেলায়। সমালোচনা শুরু হতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গ

কোভিডে মৃতদের দেহ ছুড়ে ফেলা হচ্ছে বিশাল এক গর্তে, ভিডিও সামনে আসতেই তদন্তের নির্দেশ

শেষ আপডেট: 1 July 2020 03:45

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে মৃতদের দেহ প্লাস্টিকের ব্যাগে মুড়ে একের পর এক একটিই গর্তে ছুড়ে ফেলা হচ্ছে। এমনই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বল্লারি জেলায়। সমালোচনা শুরু হতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার এই ভিডিও সামনে আসে। তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে পিপিই কিট পরা কয়েক জন একের পর এক প্লাস্টিকে মোড়া দেহ একটি বড় গর্তে ছুড়ে ফেলছেন। মোট আটটি দেহ ছুড়ে ফেলতে দেখা যায় তাঁদের। তারপরেই শুরু হয় সমালোচনা। বল্লারির ডেপুটি কমিশনার কালেক্টর এস এস নকুল জানিয়েছেন, এই ধরনের কাজ সরকারের নির্দেশের বিরুদ্ধে করা হয়েছে। এভাবে দেহ ফেলা অমানবিক। তাই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা তদন্ত করে দেখছি। যদি আপনারা ভিডিওটি দেখেন, তাহলে দেখবেন দেহগুলি ঠিকমতো মোড়া হয়েছিল। কিন্তু যেভাবে ছুড়ে ফেলা হয়েছে তা অমানবিক। সেই বিষয়টিই আমরা খতিয়ে দেখব। মৃতদেহ হলেও তাকে যেন সম্মান করা হয়, সেই বোধ সবার মধ্যে জাগিয়ে তুলতে হবে আমাদের।” নকুল আরও জানিয়েছেন, “মানবিকতার খাতিরে প্রতিটি দেহ আলাদা আলাদা করে সৎকার করার নির্দেশ রয়েছে। সেটা এখানে ভাঙা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইতিমধ্যেই যে দল এই কাজ করেছে, সেই পুরো দলকে বসিয়ে দেওয়া হয়েছে। তদন্ত পুরো না হওয়া পর্যন্ত তাঁরা কিছু কিছু করবেন না। তার বদলে নতুন দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। যাঁদের পরিবারের দেহ এভাবে ফেলা হয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। এই ঘটনাকে অমানবিক ও কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। সব কর্মীকে তিনি নির্দেশ দিয়েছেন, কোভিডে মৃতদের দেহকে যেন সম্পূর্ণ সম্মান দিয়ে সৎকার করা হয়। বিরোধীরা অবশ্য এই ঘটনা নিয়ে শাসকদল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে। জনতা দল সেক্যুলারের তরফে টুইট করে বলা হয়েছে, “সাবধান! যদি আপনার পরিবারের কেউ কোভিডে আক্রান্ত হয়ে মারা যান তাহলে বিজেপি সরকার তাঁদের দেহ এভাবেই একটা গর্তে ছুড়ে ফেলে দেবে। এটাই হচ্ছে সরকারের সুপরিকল্পিত কোভিড ম্যানেজমেন্ট প্রোগ্রাম।” https://twitter.com/JanataDal_S/status/1277870423376449537?s=19 অবশ্য শাসকদলের একাধিক নেতার দাবি, যেভাবে কর্নাটকে করোনা মোকাবিলা করা হচ্ছে তাতে রাজ্যবাসী যথেষ্ট খুশি। বিরোধীরা কিছু না পেয়ে শেষে এই ঘটনা নিয়ে সুর চড়াচ্ছেন। বিরোধীদের আগেই সরকার এই ঘটনায় ব্যবস্থা নিয়েছে। নিয়ম অনুযায়ীই সব কিছু হবে।

```