শুক্রবার সন্ধেবেলা কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ইয়েদুরাপ্পার
দ্য ওয়াল ব্যুরো: তিন দিন আগে আস্থাভোটে হেরে গিয়েছে কুমারস্বামী সরকার। আস্থাভোটে জেতার পরে শুক্রবার সকালে কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালার কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানান বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ
শেষ আপডেট: 26 July 2019 08:52
দ্য ওয়াল ব্যুরো: তিন দিন আগে আস্থাভোটে হেরে গিয়েছে কুমারস্বামী সরকার। আস্থাভোটে জেতার পরে শুক্রবার সকালে কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালার কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানান বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ চতুর্থবারের মতো কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ইয়েদুরাপ্পা।
জানা গিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ইয়েদুরাপ্পাকে। তবে দলের অন্দরের খবর, তার আগেই নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে চাইছেন ইয়েদুরাপ্পা। তিনি এই ব্যাপারে কনফিডেন্ট। তাই আর দেরি করতে চায় না বিজেপি। যত তাড়াতাড়ি সম্ভব কর্ণাটকে স্থিতিশীল সরকার গড়ে তুলতে চাইছে বিজেপি।

গত বছর মে মাসে কর্ণাটকে বিধানসভা ভোট হয়। কোনও পক্ষই গরিষ্ঠতা পায়নি। ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। তাঁর ধারণা ছিল, গরিষ্ঠতা প্রমাণের জন্য যথেষ্ট সংখ্যক বিধায়ক ঠিক জোগাড় করে ফেলবেন। কিন্তু ৪৮ ঘণ্টা পরে তাঁকে পদত্যাগ করতে হয়।

তারপর কর্ণাটকে সরকার গড়ে কংরেস-জেডিএস জোট। মুখ্যমন্ত্রী হন এইচডি কুমারস্বামী। কিন্তু সরকার গঠনের পর থেকে বারবার বিজেপি দাবি করে আসছিল, কংগ্রেসের সঙ্গে সংখ্যাগরিষ্ঠতা নেই। তার মাঝেই ১৬ জন বিধায়ক ইস্তফা দেন। তারপরেই আস্থাভোটের দাবি জানায় বিজেপি। সেই নিয়ে বেশ কয়েকদিন উত্তাল থাকে কর্ণাটক বিধানসভা। অবশেষে আস্থাভোটে হেরে যান কুমারস্বামী।