Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি, অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজস্থানের মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার রাজস্থানের কংগ্রেস সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। শুধু রাজস্থান নয়, মহারাষ্ট্রেও সরকার ফেলার চেষ্টা করছে গেরুয়া শিবির, এমনটাই অভিযোগ তাঁর।

সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি, অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজস্থানের মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 6 December 2020 02:12

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার রাজস্থানের কংগ্রেস সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। শুধু রাজস্থান নয়, মহারাষ্ট্রেও সরকার ফেলার চেষ্টা করছে গেরুয়া শিবির, এমনটাই অভিযোগ তাঁর। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন গেহলট। রাজস্থানের সিরোহী জেলায় একটি পার্টি অফিসের উদ্বোধনে গিয়ে সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন অশোক গেহলট। তিনি বলেন, “ওরা রাজস্থান সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলার পরে আমাদের বিধায়করা জানিয়েছিলেন অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখে তাঁরা লজ্জিত।” এখানেই থেমে থাকেননি গেহলট। তিনি আরও বলেন, “ওরা আমাদের বিধায়কদের জানিয়েছিল ওরা পাঁচটা সরকার ফেলেছে। রাজস্থান সরকারের পতন হবে ষষ্ঠ। বিজেপি এখনও এই ষড়যন্ত্র করে যাচ্ছে। এখনও সরকার ফেলার চেষ্টা করছে ওরা।” যদিও রাজস্থানের মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাব দিয়েছেন রাজস্থানের বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া। বিজেপির এই নেতা বলেন, “যখন আপনি নিজের ঘরেই শান্তি বজায় রাখতে পারেন না, তখন অন্যের বিরুদ্ধে অভিযোগ আনার কোনও মানে হয় না। যারা বিদ্রোহ করার চেষ্টা করেছিল তারা কিন্তু এখনও শান্ত হয়নি।” জুলাই মাসে টালমাটাল অবস্থা তৈরি হয়েছিল অশোক গেহলট সরকারে। কংগ্রেস নেতা তথা গেহলটের তৎকালীন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট বিদ্রোহ করেন। তিনি তাঁর সঙ্গে ১৯ জন বিধায়ককে নিয়ে দিল্লি চলে যান। সেখান থেকে হরিয়ানার একটি রিসর্টে অনেক দিন ছিলেন তাঁরা। পাইলট দাবি করতে থাকেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করে নিজের কথা জানাবেন তিনি। অন্যদিকে সংবাদমাধ্যমে পাইলটের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনতে থাকেন অশোক গেহলট। তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও সেই সময় সমস্যার সমাধানে আসরে নামে কংগ্রেস নেতৃত্ব। বারবার শচীন পাইলটের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। তাঁদের সব অভিযোগ শোনার আশ্বাস দেওয়া হয়। তারপরে নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরে পাইলট জানিয়ে দেন তিনি কংগ্রেসেই রয়েছেন। এই সব ঘটনার পিছনে অবশ্য বিজেপির কোনও যোগ নেই বলেই সেদিন জানিয়েছিল গেরুয়া শিবির। কংগ্রেসের অন্তরের দ্বন্দ্বের ফলেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে বলেই জানান তাঁরা। যদিও নিজের অভিযোগ থেকে সরে আসেননি গেহলট। ফের একবার বিজেপি ও অমিত শাহের বিরুদ্ধে সরকার ফেলার চক্রান্তের অভিযোগ তুললেন তিনি।

```