Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পর্রিকরের শারীরিক অবস্থার আরও অবনতি, তড়িঘড়ি দু'জন অবজার্ভার গোয়াতে পাঠাল বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থা ক্রমেই আরও খারাপ হয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকরের। গোয়াতে বিজেপি সরকার ভেঙে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপালের কাছে আর্জি জানাচ্ছে কংগ্রেস। এই অবস্থায় যাতে গোয়ার ক্ষমতা কোনওভাবেই কংগ্রেসের হাতে না চলে যায়

পর্রিকরের শারীরিক অবস্থার আরও অবনতি, তড়িঘড়ি দু'জন অবজার্ভার গোয়াতে পাঠাল বিজেপি

শেষ আপডেট: 17 March 2019 09:55

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থা ক্রমেই আরও খারাপ হয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকরের। গোয়াতে বিজেপি সরকার ভেঙে দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপালের কাছে আর্জি জানাচ্ছে কংগ্রেস। এই অবস্থায় যাতে গোয়ার ক্ষমতা কোনওভাবেই কংগ্রেসের হাতে না চলে যায়, তার তোড়জোড় শুরু করেছে বিজেপি। রবিবারই গোয়ায় গিয়েছেন বিজেপির দু'জন পর্যবেক্ষক। দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের অসুখে ভুগছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর। সেই অবস্থাতেই নাকে নল লাগিয়ে বাজেট পেশ থেকে শুরু করে সব কাজ করছেন তিনি। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে পর্রিকরের। আর এ কথা শোনার পরেই শনিবার দিল্লিতে বৈঠকে বসেন বিজেপির পরিষদীয় দল। তারপর রবিবার বিজেপির দু'জন পর্যবেক্ষক গোয়া গিয়েছেন। গোয়া বিধানসভায় আসন ৪০। কিন্তু কংগ্রেসের দুই বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় তাঁদের বিধায়ক পদ খারিজ হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক ফ্রান্সিস ডি'সুজার। ফলে বর্তমানে গোয়ার বিধায়ক সংখ্যা ৩৭। তার মধ্যে কংগ্রেসের বিধায়ক রয়েছেন ১৪ জন। বিজেপির বিধায়ক ১৩ জন। মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি ও গোয়া ফরওয়ার্ড পার্টির ৩জন করে বিধায়কের সমর্থন রয়েছে বিজেপিকে। বিজেপিকে সমর্থন করেছেন ৩ নির্দল বিধায়ক ও এনসিপি'এ এক বিধায়কও। এভাবেই সরকার গড়েছে বিজেপি। যেহেতু বিজেপি বিধায়কের থেকে কংগ্রেস বিধায়কের সংখ্যা গোয়া বিধানসভায় বেশি, তাই বারবার সরকার ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস। শনিবার কংগ্রেস নেতা চন্দ্রকান্ত কাবলেকর রাজ্যপাল মৃদুলা সিন্‌হার কাছে একটি চিঠি লিখে জানান, "মনোহর পর্রিকরের নেতৃত্বে গোয়ার বিজেপি সরকার আগেই সাধারণ মানুষের সমর্থন হারিয়েছে। বিধানসভাতেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। এই অবস্থায় সময় হয়েছে নতুন সরকার গড়ার।" রাজ্যপালকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছে কংগ্রেস। কিন্তু গোয়ার ক্ষমতা ছাড়তে নারাজ বিজেপি। বিদ্যুৎমন্ত্রী নীলেশ কাবরাল জানিয়েছেন, "মুখ্যমন্ত্রী সুস্থ আছেন। আর তাই এই মুহূর্তে দলের নেতৃত্ব বদলের কোনও প্রশ্নই ওঠে না।" বিজেপির পূর্ত মন্ত্রী বিজয় সরদেশাই জানিয়েছেন, '"কংগ্রেস যতই চেষ্টা করুক, ক্ষমতায় তারা আসতে পারবে না। গোয়ায় একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী রয়েছেন। বিজেপি ঐক্যবদ্ধ ভাবে নতুন কিছু চিন্তা-ভাবনা করছে।" তবে দলের অন্দরেই নেতৃত্ব বদলের আওয়াজ উঠেছে। প্রাক্তন মন্ত্রী দয়ানন্দ মঞ্জরেকর এই পরিস্থিতিতে নতুন নেতৃত্বের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, "রাজ্য চালানোর জন্য ও সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন মুখ্যমন্ত্রীর দরকার হয়। কিন্তু মনোহর পর্রিকর এখন অসুস্থ। দলের উচিত এটা পর্যালোচনা করে দেখা।" সূত্রের খবর, এই পরিস্থিতিতে বিজেপির দু'জন পর্যবেক্ষক সেখানে বিজেপি ও শরিক দলগুলির বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। সত্যিই সেখানে মুখ্যমন্ত্রী বদলের প্রয়োজন আছে কিনা, বা থাকলেও কে এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে যথাযথ সে ব্যাপারেও আলোচনা হবে। এছাড়াও গোয়ার দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের ব্যাপারেও বিধায়কদের নির্দেশিকা দেবেন তাঁরা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-bjp-leaders-follow-narendra-modi-by-adding-chowkidar-to-their-twitter-account-names/

```