Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি বড়লোকই বটে, চার নম্বরে সিপিএম, তুলনায় অনেক গরিব তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই নজরুল মঞ্চে সাংবাদিক বৈঠকে দিদি বলেছিলেন, তৃণমূল খুব গরিব পার্টি। বিজেপি-র মতো বড়লোক পার্টি নয়! যদিও ইদানীং তৃণমূলের বিবিধ অনুষ্ঠান কর্মসূচির বহর, দলের নিচু তলা পর্যন্ত বহু নেতা-কর্মীর বাড়ি-গাড়ির বহর বা শহর

বিজেপি বড়লোকই বটে, চার নম্বরে সিপিএম, তুলনায় অনেক গরিব তৃণমূল

শেষ আপডেট: 31 July 2019 07:55

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই নজরুল মঞ্চে সাংবাদিক বৈঠকে দিদি বলেছিলেন, তৃণমূল খুব গরিব পার্টি। বিজেপি-র মতো বড়লোক পার্টি নয়! যদিও ইদানীং তৃণমূলের বিবিধ অনুষ্ঠান কর্মসূচির বহর, দলের নিচু তলা পর্যন্ত বহু নেতা-কর্মীর বাড়ি-গাড়ির বহর বা শহর জুড়ে হোর্ডিং দেখে দিদি-র এই দাবি নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। তবে সে যাক। ব্যালেন্স শিট বলছে, বিজেপি-র তুলনায় গরিবই বটে তৃণমূল। কী রকম? হিসাবমতো সর্বভারতীয় সাতটি দলের মধ্যে বিজেপি-র সম্পদের পরিমাণ এখন সর্বাধিক। মোট ১৪৮৩.৩৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে বিজেপি-র। ২০১৬-১৭ আর্থিক বছরের তুলনায় ২০১৭-১৮ আর্থিক বছরে ২২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে মোদী-অমিত শাহ-র দলের সম্পত্তি বা তার মূল্য। সেই তুলনায় গত ৬ দশক ধরে দেশে ক্ষমতার তখতে থাকলেও কংগ্রেসের সম্পত্তির পরিমাণ কম। বলতে গেলে বিজেপি-র তুলনায় এই সাবেক দলের সম্পত্তি এখন অর্ধেক। মোট ৭২৪.৩৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে কংগ্রেসের। বিজেপি-র সম্পদ যখন ২২ শতাংশ বেড়েছে, তখন কংগ্রেসের সম্পদ কমে গিয়েছে ১৫ শতাংশের বেশি। বিজেপি-র তুলনায় কংগ্রেসের দায়ও অনেক বেশি। বাজারে বিজেপি-র দায় যখন মাত্র ২১ কোটি টাকা, তখন কংগ্রেসের দায়ের পরিমাণ ৩২৪ কোটি টাকা। অবাক কাণ্ড হল, বিজেপি-কংগ্রেসের পরই মোট সম্পদের নিরিখে তিন নম্বরে রয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। ২০১৪ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ১৯ শতাংশ ভোট পেলেও একটাও আসনে জেতেনি বসপা। পরে বিধানসভা ভোটেও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। অথচ দেখা যাচ্ছে, এ সব সত্ত্বেও মায়াবতীর দলের সম্পত্তি ৬৮০ কোটি টাকা থেকে বেড়ে ২০১৭-১৮ সালে ৭১৬ কোটি টাকা হয়েছে। image.png এর পরই চতুর্থ স্থানে রয়েছে সিপিএম। ২০১৭-১৮ সালে যখন ব্যালেন্স শিট পেশ করা হয়েছে তখন কেরলের পাশাপাশি ত্রিপুরাতেও ক্ষমতায় ছিল সিপিএম। হিসাব বলছে, ২০১৬-১৭ বছরের তুলনায় সিপিএমের সম্পত্তির পরিমাণ সে বছর ৪৬৩.৭৬ কোটি থাকা বেড়ে হয় ৪৮২ কোটি টাকা। তুলনায় অনেক দূরের গ্রহ তৃণমূল। অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিসার্চের (এডিআর) দেওয়া হিসাব অনুযায়ী মাত্র ২৯ কোটি টাকার সম্পত্তি রয়েছে তৃণমূলের। ২০১৬-১৭ আর্থিক বছরের তুলনায় তার পরের বছর ৩ কোটি টাকারও কম সম্পত্তি বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, এই হিসাবের অনেক ফাঁক রয়েছে। প্রথমত কংগ্রেস খুব গরিব দল নয়। বিজেপি-র তুলনায় কংগ্রেসের সম্পদের পরিমাণ কম থাকারও কথা নয়। দেশের সব শহরে কংগ্রেসের কাছে যে স্থাবর সম্পত্তি রয়েছে তা বহুমূল্য। কিন্তু মুশকিল হল, অনেক সম্পত্তি দখল হয়ে গিয়েছে বা কোনও ট্রাস্টের অধীনে রয়েছে বা আইনি জটিলতা রয়েছে। দ্বিতীয়ত, তৃণমূলের সম্পত্তি কম হওয়াই স্বাভাবিক। কারণ নামে সর্বভারতীয় দল হলেও তৃণমূল কেবল বাংলাতেই সীমিত। তা ছাড়া কংগ্রেস বা বিজেপি-র তুলনায় অনেক নবীন দল। নব্বইয়ের দশকের শেষ দিক থেকেই বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। ফলে সম্পত্তির পরিমাণ কম হওয়া স্বাভাবিক।

```