Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মদ খায় না, ছোট ড্রেস পরে না, এই 'অপরাধে' তরুণীকে তিন তালাক দিলেন স্বামী

দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে তাৎক্ষণিক তিন তালাক দেওয়া বেআইনি। রাষ্ট্রপতিও সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। কিন্তু তারপরেও তরুণীকে তিন তালাক দিলেন স্বামী। কারণ স্ত্রী নাকি তাঁর কথামতো মদ খান না, ছোট ড্রেস পরেন না কিংবা পা

মদ খায় না, ছোট ড্রেস পরে না, এই 'অপরাধে' তরুণীকে তিন তালাক দিলেন স্বামী

শেষ আপডেট: 13 October 2019 06:14

দ্য ওয়াল ব্যুরো: দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে তাৎক্ষণিক তিন তালাক দেওয়া বেআইনি। রাষ্ট্রপতিও সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন। কিন্তু তারপরেও তরুণীকে তিন তালাক দিলেন স্বামী। কারণ স্ত্রী নাকি তাঁর কথামতো মদ খান না, ছোট ড্রেস পরেন না কিংবা পার্টিতে যান না। ঘটনাটি ঘটেছে খোদ রাজধানীতে। বিহারের বাসিন্দা হলেও কাজের সূত্রে দিল্লিতে থাকতেন তাঁরা। তরুণী অভিযোগ করেছেন, "২০১৫ সালে আমার বিয়ে হয়। তারপরেই আমরা দিল্লি চলে আসি। আমার স্বামী আমাকে বলত মডার্ন হতে হবে। তাই অন্য মেয়েদের মতো মদ খেতে হবে, ছোট ড্রেস পরতে হবে, রাতে পার্টিতে যেতে হবে। কিন্তু আমি তা মানিনি। তাই বিয়ের পর থেকেই আমাকে মারধর করত।" তরুণী আরও জানিয়েছেন, "এত বছর ধরে অত্যাচার করার পর কয়েক দিন আগে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে আমার স্বামী। আমি যাইনি। তারপরেই আমাকে তিন তালাক দেওয়া হয়।" বাপের বাড়ি ফিরে এসে বিহারের মহিলা কমিশনে গিয়ে অভিযোগ জানান তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তরুণীর স্বামীকে নোটিস পাঠানো হয়েছে। মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, তরুণীকে দু'বার নাকি জোর করে গর্ভপাতও করতে বাধ্য করেছিলেন তাঁর স্বামী। তাঁর খোঁজ করছে পুলিশ। দোষী প্রমাণিত হলে তাঁর তিন বছরের জেল হতে পারে। পড়ুন দ্য ওয়ালের পুজো সংখ্যার বিশেষ লেখা…..

বাইকে চেপে পৃথিবীর ছাদ পামিরে


```