Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিন্স পরা যাবে না, সরকারি কর্মীদের টি-শার্টেও নিষেধাজ্ঞা বিহারে

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কোনও সচিবালয়ে পরা যাবে না জিন্স-টি শার্ট। নয়া ফরমান জারি করল বিহার সরকার। সব র‍্যাঙ্কের কর্মীদের জন্যই বহাল হবে এই নিয়ম। আধিকারিকদের বলা হয়েছে হাল্কা রঙয়ের সিম্পল এবং আরামদায়ক জামাকাপড় পরতে বলা হয়েছে। বিহার সরকারের

জিন্স পরা যাবে না, সরকারি কর্মীদের টি-শার্টেও নিষেধাজ্ঞা বিহারে

শেষ আপডেট: 1 September 2019 08:52

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের কোনও সচিবালয়ে পরা যাবে না জিন্স-টি শার্ট। নয়া ফরমান জারি করল বিহার সরকার। সব র‍্যাঙ্কের কর্মীদের জন্যই বহাল হবে এই নিয়ম। আধিকারিকদের বলা হয়েছে হাল্কা রঙয়ের সিম্পল এবং আরামদায়ক জামাকাপড় পরতে বলা হয়েছে। বিহার সরকারের এক আপার সেক্রেটারি মহাদেব প্রসাদ এই নির্দেশ জারি করেছেন। তাঁর কথায়, "অনেক সময়েই দেখা যায় অফিসে কর্মচারীরা অনেকসময় এমন পোশাক পরে আসেন যা অফিসের পরিবেশের সঙ্গে একেবারেই খাপ খায় না। তাই অফিস ডেকোরাম বজায় রাখতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।" তাই এ বার থেকে অফিসে আসতে হবে ফর্মাল পোশাক পরে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে কাজের ধরণ এবং দিনের আবহাওয়া অনুযায়ী যেন কর্মচারীরা পোশাক বেছে নেন। সকলকেই ফর্মাল পোশাক পরতে হবে। রঙ হতে হবে হাল্কা। এবং চারপাশের সকলের চোখের জন্য যেন সেই পোশাক আরামদায়ক হয় সে দিকেও নজর রাখতে হবে। মোট কথা অফিসের মধ্যে সিম্পল এবং হাল্কা পোশাক পরাই বাঞ্ছনীয়। বিহার সরকারের নতুন নির্দেশিকায় এ কথায় বারবার করে বলা হয়েছে। জিন্স-টিশার্ট কিংবা অন্য কোনও ধরনের পোশাক আর রাজ্যের সচিবালয়ে পরা যাবে না।

```