Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশে ৩ দিনে মৃত ৭৩, বন্যায় বিপর্যস্ত বিহারও

দ্য ওয়াল ব্যুরো: একটানা বৃষ্টিতে বানভাসি উত্তরপ্রদেশ। চারদিনে মৃত্যু হয়েছে ৭৩ জনের। জনজীবন বিপর্যস্ত বিহার, রাজস্থান এবং মধ্যপ্রদেশেও। মৌসম ভবন জানিয়েছেন, উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে

টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশে ৩ দিনে মৃত ৭৩, বন্যায় বিপর্যস্ত বিহারও

শেষ আপডেট: 29 September 2019 07:51

দ্য ওয়াল ব্যুরো: একটানা বৃষ্টিতে বানভাসি উত্তরপ্রদেশ। চারদিনে মৃত্যু হয়েছে ৭৩ জনের। জনজীবন বিপর্যস্ত বিহার, রাজস্থান এবং মধ্যপ্রদেশেও। মৌসম ভবন জানিয়েছেন, উত্তরপ্রদেশের বেশ কিছু জায়গায় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এর মধ্যেই ফের একবার উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিভিশনাল কমিশনারদের বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। Heavy Rain In Patna Floods Hospitals, Schools Shut; Rescue Teams On Job https://twitter.com/i/status/1178023056322617344 উত্তরপ্রদেশের পাশাপাশি শুক্রবার থেকে চলা তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত বিহারও। পাটনার অধিকাংশ এলাকায় জল জমে ব্যাপক ট্র্যাফিক জ্যাম হচ্ছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। নাগাড়ে বর্ষণের ফলে জল ঢুকে গিয়েছে নালন্দা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সব ছবি। টুইট করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ীও। এর মধ্যেই সামনে এসেছে এক মর্মান্তিক ভিডিও। সেখানে দেখা গিয়েছে একগলা গলে নিজের রিকশা নিয়ে দাঁড়িয়ে রয়েছে রিকশাচালক। অঝোরে কাঁদছেন তিনি। অনুমান, তুমুল বৃষ্টিতে বন্যার জলে ভেসে গিয়েছে তাঁর বেঁচে থাকার শেষ সম্বলটুকুও। ইতিমধ্যেই বিহারের যে সব জায়গায় জল জমে গিয়েছে, যেমন-নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের উদ্ধার কার্যে ময়দানে নেমেছে এনডিআরএফ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাটনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি হয়েছে রেড অ্যালার্টও। সাধারণ যানবাহনের বদলে পাটনার রাস্তায় চলছে নৌকা। https://twitter.com/i/status/1178143025362419712 রবিবার সকালে পাটনা সহ বিহারের অন্যান্য অঞ্চলে বহু ট্রেন বাতিল করা হয়েছে। ব্যহত হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। শনিবার ভিডিও কনফারেন্সে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে রাজধানী পাটনা সহ বিহারের অন্যান্য এলাকার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।

```