Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগে স্বস্তির খবর, ব্যাঙ্ক ধর্মঘট থেকে মিলতে পারে মুক্তি

দ্য ওয়াল ব্যুরো: আম আদমির জন্য সুখবর। সম্ভবত পুজোর আগে ডাকা ব্যাক ধর্মঘট থেকে সরে আসতে চলেছে ৪টি অফিসার্স অ্যাসোসিয়েশন৷ যে চারটি সংগঠন ধর্মঘট ডেকেছিল তাদের তরফে জানানো হয়েছে, সোমবার কেন্দ্রীয় অর্থ সচিব রাজীব কুমারের সঙ্গে দেখা করেছেন তাঁদ

পুজোর আগে স্বস্তির খবর, ব্যাঙ্ক ধর্মঘট থেকে মিলতে পারে মুক্তি

শেষ আপডেট: 23 September 2019 16:17

দ্য ওয়াল ব্যুরো: আম আদমির জন্য সুখবর। সম্ভবত পুজোর আগে ডাকা ব্যাক ধর্মঘট থেকে সরে আসতে চলেছে ৪টি অফিসার্স অ্যাসোসিয়েশন৷ যে চারটি সংগঠন ধর্মঘট ডেকেছিল তাদের তরফে জানানো হয়েছে, সোমবার কেন্দ্রীয় অর্থ সচিব রাজীব কুমারের সঙ্গে দেখা করেছেন তাঁদের চারজন প্রতিনিধি। দু'পক্ষের মধ্যেই সুষ্ঠু আলোচনা হয়েছে। ওই চার আধিকারিকের কথায় যে যে বিষয় নিয়ে তাদের অভিযোগ, বা তারা আলোচনা চান সেই সব বিষয়েই অর্থ মন্ত্রক আলোচনার প্রতিশ্রুতি দিয়েছে। আশ্বাস দিয়ে বলা হয়েছে যে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি সপ্তাহে পাঁচদিন কাজ, ব্যাক মার্জার সংক্রান্ত বিভিন্ন বিষয়, অবসরকালীন বিভিন্ন ব্যাপার, ক্যাশ ট্রানজাকশনের সময় কমানো ইত্যাদি নানা বিষয় খতিয়ে দেখবে। ইতিবাচক এই বৈঠকের পর অর্থ সচিব ওই চার আধিকারিককে অনুরোধ করেছেন তাঁরাও যেন ধর্মঘটের সিদ্ধান্তের ব্যাপারটা ভেবে দেখেন। বৈঠক শেষে ব্যাঙ্ক সংগঠনের তরফেও জানানো হয়েছে, দ্বিপাক্ষিক আলোচনার পর তারা মনে করছে এই ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। কিন্তু আদৌ ব্যাঙ্ক ধর্মঘটে হবে নাকি হবে না, সে বিষয়ে এখনও খোলসা করে কিছু জানায়নি ব্যাঙ্ক সংগঠনগুলি। প্রসঙ্গত, আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্কের ৪টি অফিসার্স অ্যাসোসিয়েশন৷ বৃহস্পতি ও শুক্রবারের এই ধর্মঘটের সঙ্গে জুড়ে যাবে চতুর্থ শনিবার ২৮ সেপ্টেম্বর ও রবিবারের ছুটি। পরের দিন ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কের হাফ ইয়ারলি ক্লোজিংয়েও সাধারণত গ্রাহক পরিষেবা বন্ধ থাকে। তাই সব মিলিয়ে টানা পাঁচদিনের দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা পুজোর মুখে বড় সঙ্কটের কারণ হয়ে উঠতে পারে। উল্লেখ্য, এক সঙ্গে ১০টি ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ২৭ থেকে কমে হবে ১২। সাম্প্রতিক ঘোষণা মতো ১০টি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিশে হচ্ছে ৪টি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনাইটেড ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক সংযুক্তিকরণ হচ্ছে। মিশে যাচ্ছে ইউনিয়ন, অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্কও। এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্কও মিশে যাচ্ছে। ব্যাঙ্কের সংয়ুক্তিকরণের প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্যাঙ্ক সংগঠঙ্গুলির তরফে৷

```