Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপিতে যোগ দিতে পারেন সাইনা, দিল্লির ভোটের আগে চমক গেরুয়া শিবিরের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা ভোটের আগেই চমক দিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল যোগ দিতে পারেন বিজেপিতে। আজই হয়তো যোগ দেবেন তিনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিজেপির শীর্ষস্থানীয় একাধিক নেতা বিজেপি

বিজেপিতে যোগ দিতে পারেন সাইনা, দিল্লির ভোটের আগে চমক গেরুয়া শিবিরের

শেষ আপডেট: 29 January 2020 06:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বিধানসভা ভোটের আগেই চমক দিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল যোগ দিতে পারেন বিজেপিতে। আজই হয়তো যোগ দেবেন তিনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিজেপির শীর্ষস্থানীয় একাধিক নেতা বিজেপিতে সাইনার যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন। আজই দলীয় কার্যালয়ে গিয়ে যোগ দেবেন একদা বিশ্বের ১ নম্বর ব্যাটমিন্টন তারকা। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে বিজেপি সূত্রে খবর, যোগদানের সময়ই সবাই এই খবর জেনে যাবে। হরিয়ানাতে জন্ম সাইনার। ইতিমধ্যেই ভারতের হয়ে অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমসে পদক পেয়েছেন তিনি। ২০১৫ সালে নিজের কেরিয়ারের সেরা ১ নম্বর র‍্যাঙ্ক পেয়েছিলেন ২৯ বছর বয়সী এই শাটলার। এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছেন সাইনা। কয়েকমাস আগে ব্যাডমিন্টন তারকা পারুপল্লী কাশ্যপকে বিয়ে করেছেন সাইনা। কয়েক দিন আগে দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার পরে সেই বক্তৃতা নিয়ে বেশ কিছু টুইট করেছিলেন সাইনা। সেখানে মোদীর প্রশংসা করেন তিনি। সাইনার রিসেপশনেও গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তখনই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এবার সাইনা রাজনীতির দিকেও ঝুঁকছেন। বিজেপি সূত্রে খবর, সেই জল্পনা সত্যি হচ্ছে আজ। তবে এই প্রথম নয়, হরিয়ানাতে বিধানসভা নির্বাচনের আগে কুস্তিগীর ববিতা ফোগাট ও যোগেশ্বর দত্ত যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁদের প্রার্থীও করেছিল বিজেপি। কিন্তু নির্বাচনে হারতে হয়েছিল দু'জনকেই। তবে ব্যাডমিন্টন প্লেয়ারদের মধ্যেই সাইনা প্রথম যিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে।

```