Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Breaking: সাংবাদিক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বাবা রাম রহিমের

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের মামলায় ইতিমধ্যেই তিনি জেল খাটছেন। সাংবাদিক খুনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। সাজা ঘোষণা হলো বৃহস্পতিবার। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হলো তাঁকে। বৃহস্পতিবার পাঁচকুলাত

Breaking: সাংবাদিক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড বাবা রাম রহিমের

শেষ আপডেট: 17 January 2019 13:04

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের মামলায় ইতিমধ্যেই তিনি জেল খাটছেন। সাংবাদিক খুনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। সাজা ঘোষণা হলো বৃহস্পতিবার। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হলো তাঁকে। বৃহস্পতিবার পাঁচকুলাতে সিবিআইয়ের বিশেষ আদালতে হয় এই মামলার শুনানি। সকাল থেকেই আদালত চত্বর ঘিরে ফেলা হয়েছিল পুলিশে। পুলিশের ডেপুটি কমিশনার প্রভজ্যোৎ সিং বলেন, সংবেদনশীল এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ডেরা সাচা সৌদার সদর দফতরের আশপাশে মোতায়েন করা হয়েছে কম্যান্ডো বাহিনী। পাঁচকুলা কোর্টে চত্বরে মোতায়েন করা হয়েছে ৫০০ পুলিশকর্মী। আদালতের চারপাশে তৈরি হয়েছে ব্যারিকেড।

আরও পড়ুন উনিশের ব্রিগেডে নাকি থাকবেন মুকুল ও কৈলাস, টুইটে নতুন কীর্তি অনুপমের

২০০২ সালে ‘পুরা সচ’ নামে এক পত্রিকায় জনৈক অজ্ঞাতপরিচয় ব্যক্তির চিঠি ছাপা হয়। তাতে লেখা হয়েছিল, রাম রহিমের আশ্রমে সাধ্বীরা নিয়মিত যৌন হেনস্থা ও ধর্ষণের শিকার হন। কয়েক মাস পরে ২৪ অক্টোবর ওই পত্রিকার সম্পাদক রামচন্দ্র ছত্রপতি সিরসায় নিজের বাড়ির কাছে গুলিবিদ্ধ হন। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। তিন সপ্তাহ বাদে ছত্রপতি মারা যান। সিবিআই চার্জশিটে বলে, ডেরার কর্তা কিষেণলাল নিজের লাইসেন্সড রিভলভার ও একটি ওয়াকি টকি দিয়েছিলেন দুই খুনিকে। তাদের নাম কুলদীপ সিং ও নির্মল সিং। খুনের ষড়যন্ত্র করার সময় উপস্থিত থাকতেন গুরমিত স্বয়ং। কুলদীপ, নির্মল এবং কিষেণলালের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা চলছে। খুনের অভিযোগে গত শুক্রবার পাঁচকুলায় বিশেষ সিবিআই আদালত গুরমিতকে দোষী সাব্যস্ত করে। শুনানির সময় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে রামরহিমের সঙ্গে যোগাযোগ রাখা হত। অন্যদিকে ২০১৭ সালের অগস্ট মাসে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন ৫১ বছরের রাম রহিম। তারপরে হরিয়ানার পাঁচকুলা ও সিরসায় ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে। নিহত হন ৪০ জন। আহত হন বহু মানুষ। ডেরা থেকে গিয়ে রাম রহিমকে আটক করে পুলিশ। তারপর থেকে তিনি জেলেই রয়েছেন। ওই ধর্ষণ ও হিংসার ঘটনায় আগেই ২০ বছরের জেলের সাজা শোনানো হয়েছে রাম রহিমকে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```