Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মতের মিল হচ্ছে না কোনও পক্ষের, মঙ্গলবার থেকে প্রতিদিন শুনানি অযোধ্যা মামলার

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা মামলায় সব পক্ষের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে আসার দায়িত্ব দেওয়া হয়েছিল মধ্যস্থতাকারীদের। কিন্তু বৃহস্পতিবার একটি মুখবন্ধ খাম সুপ্রিম কোর্টে জমা দিয়ে মধ্যস্থতাকারীরা জানিয়ে দেন, মতের মিল হচ্ছে না কোনও পক্ষের। নির্দ

মতের মিল হচ্ছে না কোনও পক্ষের, মঙ্গলবার থেকে প্রতিদিন শুনানি অযোধ্যা মামলার

শেষ আপডেট: 2 August 2019 10:53

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা মামলায় সব পক্ষের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে আসার দায়িত্ব দেওয়া হয়েছিল মধ্যস্থতাকারীদের। কিন্তু বৃহস্পতিবার একটি মুখবন্ধ খাম সুপ্রিম কোর্টে জমা দিয়ে মধ্যস্থতাকারীরা জানিয়ে দেন, মতের মিল হচ্ছে না কোনও পক্ষের। নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে তাঁরা ব্যর্থ। তারপরেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ৬ অগস্ট অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে প্রতিদিন শুনানি চলবে অযোধ্যা মামলার। এ দিন ৬ মিনিটের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন, "মধ্যস্থতাকারীরা সব পক্ষের সঙ্গে কথা বলেও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। তাই ৬ অগস্ট থেকে এই মামলার শুনানি শুরু হবে। প্রতিদিন হবে এই শুনানি।" হিন্দুদের দাবি, অযোধ্যায় বিতর্কিত স্থানে রামচন্দ্রের জন্ম হয়েছিল। সেখানে রামচন্দ্রের একটি মন্দির ছিল। সেই মন্দির ভেঙে ষোড়শ শতকে বাবরি মসজিদ গড়ে ওঠে। বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সেই সৌধটি ভেঙে গুঁড়িয়ে দেয়। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়, বিতর্কিত জায়গাটি সমান তিন ভাগ করে রামলালা, মুসলিম ওয়াকফ বোর্ড ও নির্মোহী আখড়ার হাতে দেওয়া হোক। এই রায়ের বিরুদ্ধে তিন পক্ষই সুপ্রিম কোর্টে আর্জি জানায়। অযোধ্যা বিতর্ক আদালতের বাইরে যাতে মিটে যায়, সেজন্য সুপ্রিম কোর্ট গত ৮ মার্চ তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেল তৈরি করে। প্যানেলের শীর্ষে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এফ এম আই কলিফুল্লাকে নিয়োগ করা হয়। অন্য দুই সদস্য হলেন প্রবীণ অ্যাডভোকেট শ্রীরাম পঞ্চু ও আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশংকর। প্রাথমিকভাবে প্যানেলকে ১০ মে অবধি সময় দেওয়া হয়েছিল। কিন্তু তার আগে প্যানেল কোর্টে অন্তর্বর্তী রিপোর্ট দাখিল করে। তাতে সুপ্রিম কোর্ট প্যানেলের মেয়াদ বৃদ্ধি করে ১৫ অগস্ট পর্যন্ত। স্থির হয়, প্যানেল চূড়ান্ত রিপোর্ট না দেওয়া পর্যন্ত আদালতে অযোধ্যা মামলার শুনানি বন্ধ থাকবে। এর মধ্যে সুপ্রিম কোর্টে একটি পক্ষ জানায়, মধ্যস্থতাকারীদের প্যানেল এই বিতর্কের সমাধানে কোনও অগ্রগতি ঘটাতে পারছে না। তখন সুপ্রিম কোর্ট প্যানেলকে নির্দেশ দেয়, ৩১ জুলাই অথবা ১ অগাস্ট জানাতে হবে, মধ্যস্থতার প্রক্রিয়া কেমন এগোচ্ছে। তার ভিত্তিতে স্থির করা হবে, এর পরে কী করা যায়। সেইমতো বৃহস্পতিবার রিপোর্ট জমা পড়ে। তার মধ্যেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজিরের ডিভিশন বেঞ্চ এ দিন এই সিদ্ধান্ত জানায়।

```