Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাল অযোধ্যা মামলার রায় ঘোষণা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল অর্থাৎ শনিবার সকালেই অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে লেখা আছে শনিব

কাল অযোধ্যা মামলার রায় ঘোষণা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 8 November 2019 15:58

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল অর্থাৎ শনিবার সকালেই অযোধ্যা মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে লেখা আছে শনিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির। মামলার সঙ্গে যুক্ত তিন পক্ষ অর্থাৎ নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এবং উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানকে কোর্টে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। [caption id="attachment_157269" align="aligncenter" width="477"] সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি[/caption] টানা ৪০ দিন ধরে শুনানির পর গত ১৬ অক্টোবর শুনানি শেষ হয় বিতর্কিত এই মামলার। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়ে দেন শুনানি শেষ, কিছুদিনের মধ্যেই রায় ঘোষণা করা হবে। তখনই আন্দাজ করা গিয়েছিল নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে হয়তো এই রায় ঘোষণা হবে। কারণ ১৭ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করছেন গগৈ। তার আগেই যে তিনি এই মামলার রায় ঘোষণা করবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। সেটাই হল। অযোধ্যা মামলার রায়ের দিন যত এগিয়ে আসছিল তত উৎকণ্ঠা বাড়ছিল। রায় ঘোষণার পর যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ইতিমধ্যেই গোটা উত্তরপ্রদেশ জুড়ে সুরক্ষা বাড়িয়েছে যোগী আদিত্যনাথের সরকার। সেইসঙ্গে মামলার রায় যে তাদের পক্ষেই যাবে সেই দাবি জানিয়েছে সব পক্ষই। অযোধ্যার বিতর্কিত যে সৌধ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ধ্বংস হয়েছিল করসেবকদের উন্মত্ত আক্রমণে, সেই সৌধের জমি সমেত মোট ২.৭৭ একর জমি নির্মোহী আখড়া, সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড, উত্তরপ্রদেশ ও রামলালা বিরাজমানের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তিন পক্ষই। মধ্যস্থতা করার চেষ্টাও করা হয়। কিন্তু কোনও ফল মেলেনি। তারপরেই হয় এই ম্যারাথন শুনানি। এখন দেখার শনিবার কী সিদ্ধান্ত নেয় দেশের শীর্ষ আদালত।

```