Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আইন ভেঙেছেন অটো চালক, তাই বলে জরিমানা ৪৭ হাজার ৫০০!

দ্য ওয়াল ব্যুরো: দোষ- ট্রাফিক আইন ভাঙা। জরিমানা- ৪৭ হাজার ৫০০ টাকা। দিতে হল কাকে? একজন অটো চালককে। নাহ! বাংলায় নয়। পড়শি রাজ্য ওড়িশায়। ভুবনেশ্বরের রাস্তায় ট্রাফিক আইন ভাঙার জন্য বিপুল পরিমাণ টাকা জরিমানা দিতে হল এক অটো চালককে। এমনিতে কলকাত

আইন ভেঙেছেন অটো চালক, তাই বলে জরিমানা ৪৭ হাজার ৫০০!

শেষ আপডেট: 4 September 2019 11:00

দ্য ওয়াল ব্যুরো: দোষ- ট্রাফিক আইন ভাঙা। জরিমানা- ৪৭ হাজার ৫০০ টাকা। দিতে হল কাকে? একজন অটো চালককে। নাহ! বাংলায় নয়। পড়শি রাজ্য ওড়িশায়। ভুবনেশ্বরের রাস্তায় ট্রাফিক আইন ভাঙার জন্য বিপুল পরিমাণ টাকা জরিমানা দিতে হল এক অটো চালককে। এমনিতে কলকাতার রাস্তায় প্রায়ই অটোচালকদের ফাইন যায়। কখনও সিগন্যাল ভেঙে কিংবা কখনও সামনে একজনের বদলে দু’জন বা তিনজনকে  বসিয়ে। কোথাও কোথাও আবার ট্রাফিক পুলিশ দয়াবান হলে, চালক যদি “ও স্যার ছেড়ে দিন না! আর হবে না” বলেন, অনেক সময় কড়া বকুনি খেয়ে ছাড়ও পেয়ে যান। কিন্তু পাশের রাজ্যে এমন হয়েছে শুনলে চমকে যাবেন বাংলার অনেক অটোচালকই। কিন্তু এত টাকা কেন? জানা যাচ্ছে ভুবনেশ্বর ট্রাফিক বেশ কয়েকটি খাতে এই জরিমানা ধার্য করেছে ওই অটো চালকের থেকে। সাধারণ ট্রাফিক আইন ভাঙার জন্য ৫০০ টাকা জরিমানা নেওয়া হয়। তারপর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তা দিতে পারেননি অটো চালক। সে জন্য তাঁর থেকে ৫ হাজার টাকা জরিমানা নেওয়া হয়। চাওয়া হয় ড্রাইভিং লাইসেন্স। সেটাও ছিল না। তার জন্য তাঁকে গুনতে হয় আরও ৫ হাজার। এরপর মুখে যন্ত্র লাগিয়ে দেখা যায়, ও মা তিনি গলা পর্যন্ত মদ খেয়ে রয়েছেন! মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য আরও ১০ হাজার। পলিউশন এবং গাড়ির ফিট সার্টিফিকেট না থাকায় যথাক্রমে ১০ ও ৫ হাজার তাকা করে নেওয়া হয় তাঁর থেকে। সব মিলিয়ে হিসেবটা ৪৭ হাজার ৫০০ টাকা। কার্যত ঢাকের দায়ে মনসা বিক্রির উপক্রম। এ রাজ্যের অটো চালকরা সাবধান হবেন তো! https://twitter.com/ANI/status/1169217168623296512

```