Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাবরি নিয়ে স্বরার মন্তব্য, আদালত অবমাননার পিটিশনে ‘না’ অ্যাটর্নি জেনারেলের

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা মামলা এবং বাবরি মসজিদ ভেঙে দেওয়ার মামলা প্রসঙ্গে অভিনেত্রী স্বরা ভাস্করের কয়েকটি মন্তব্য নিয়ে আদালত অবমাননার পিটিশন আনতে চেয়েছিলেন এক আইনজীবী। কিন্তু অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছে

বাবরি নিয়ে স্বরার মন্তব্য, আদালত অবমাননার পিটিশনে ‘না’ অ্যাটর্নি জেনারেলের

শেষ আপডেট: 24 August 2020 03:05

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা মামলা এবং বাবরি মসজিদ ভেঙে দেওয়ার মামলা প্রসঙ্গে অভিনেত্রী স্বরা ভাস্করের কয়েকটি মন্তব্য নিয়ে আদালত অবমাননার পিটিশন আনতে চেয়েছিলেন এক আইনজীবী। কিন্তু অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওই মন্তব্য বক্তার উপলব্ধি। সেখানে আদালত অবমাননার কোনও উদ্দেশ ছিল না। অভিযোগকারী আইনজীবীর তরফে বলা হয়েছিল, স্বরা ভাস্করের ওই মন্তব্য ‘ভয়ঙ্কর’, ‘কলঙ্কজনক’ এবং ‘বিচার ব্যবস্থার উপর আক্রমণ।’ অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করে জানিয়েছেন, স্বরা ভাস্কর ওই মন্তব্য করেছিলেন তাঁর ধারণা থেকে। এটাকে ওই ভাবে দেখা ঠিক নয়। অ্যাটর্নি জেনারেল আরও বলেছেন, “এই মন্তব্য স্বরা ভাস্কর সম্প্রতি করেছেন এমন নয়। তা অনেক দিন আগের। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণদিত হয়ে কিছু বলেনি। এমন নয় যে এই বক্তব্য সম্পর্কে শীর্ষ আদালতের বিচারপতিরা কিছু জানেন না বা শোনেননি।” কে কে বেণুগোপাল বলেছেন, “আমার মনে হয়, ওই বক্তব্য কোনও ভাবেই আদালত অবমাননার অপরাধের পর্যায়ে পড়ে না।” অযোধ্যার রামজন্মভূমি মামলার রায়ে আদালত কী বলেছিল তাও স্মরণ করিয়ে দিয়েছেন বেণুগোপাল। তিনি বলেছেন, “অযোধ্যা মামলার রায়েই সুপ্রিম কোর্ট বলেছিল বাবরি মসজিদ ভেঙে ফেলা বেআইনি কাজ ছিল।” গত বছর নভেম্বর মাসে দেশের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সাংবিধানিক বেঞ্চ অযোধ্যা মামলার রায় দিয়েছিল। সেই মামলার রায়ে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হলেও ১৯৯২-এর ৬ ডিসেম্বরের ঘটনার নিন্দা করা হয়েছিল। প্রসঙ্গত, গত ৫ অগস্ট রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠিত হয়েছে।” দিল্লির শাহিনবাগে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলনের মঞ্চে উপস্থিত হয়ে বিজেপি বিরোধী শিবিরের অন্যতম মুখ স্বরা ভাস্কর একাধিক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “আমরা এমন একটা দেশে বাস করছি যেখানকার শাসকরা সংবিধান মানেন না। আমরা পুলিশের দ্বারা শাসিত হচ্ছি, তাঁরাও সংবিধানের তোয়াক্কা করেন না। এমনকি আদালতও সংবিধানের মর্যাদা নিশ্চিত করতে পারছে না।” চলতি বছর ফেব্রুয়ারি মাসে শাহিনবাগে এই মন্তব্য করেছিলেন স্বরা। আগেই এ ব্যাপারে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, “যা দেখছি তাই বলেছি। এখন আমাকেও হয়তো প্রশাসন দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা করা হবে। কিন্তু এক জনের স্বর দমিয়ে দেওয়া যাবে। কোটি কোটি মানুষের মনোভাব নয়।”

```