Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ি ফিরতে পারবেন বিভিন্ন জেলায় আটকে থাকা বাসিন্দারা, ৩ দিন সময় দিচ্ছে অসম সরকার

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ আটকাতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, এই সময় বিভিন্ন জেলা ও শহরের মধ্যে যাতায়াতও যেন বন্ধ রাখা হয়। তার ফলে বাড়ি

বাড়ি ফিরতে পারবেন বিভিন্ন জেলায় আটকে থাকা বাসিন্দারা, ৩ দিন সময় দিচ্ছে অসম সরকার

শেষ আপডেট: 24 April 2020 16:36

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ আটকাতে ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, এই সময় বিভিন্ন জেলা ও শহরের মধ্যে যাতায়াতও যেন বন্ধ রাখা হয়। তার ফলে বাড়ি থেকে দূরে একাধিক জায়গায় আটকে রয়েছেন অসংখ্য মানুষ। অসমের বিভিন্ন জেলায় আটকে থাকা সেই বাসিন্দাদের বাড়ি ফেরার একটা সুযোগ দিচ্ছে সরকার। অনুমতি নিয়ে তিনদিনের মধ্যে বাড়ি ফিরতে পারবেন তাঁরা। অসম সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, “এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলায় অনেকে আটকে রয়েছেন। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা মেনেই আমরা তাঁদের ঘরে ফেরার সুযোগ দিচ্ছি। ২৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যে নিজেদের বাড়ি ফিরতে পারবেন তাঁরা। তবে তার জন্য অবশ্যই প্রশাসনকে বলে পাস নিতে হবে। তাঁদের আবেদনপত্র খতিয়ে দেখে পাস দেবে সরকার। সেই পাস দেখিয়েই যাতায়াত করতে পারবেন তাঁরা।” হিমন্ত বিশ্বশর্মা আরও জানিয়েছেন, এই সময়ের মধ্যে যদি কারও অন্য জেলায় চিকিৎসার কাজে যেতে হয়, কিংবা অন্য জেলায় কারও কাজে যোগ দেওয়ার ব্যাপার থাকে, তাঁরাও যেতে পারবেন। এমনকি বিভিন্ন জেলায় আটকে থাকা অভিবাসী শ্রমিকরাও চাইলে নিজেদের বাড়ি ফিরতে পারবেন এই তিন দিনে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ২৫ এপ্রিল ঘরে ফেরার জন্য ৫১ হাজার পাস ইস্যু করা হয়ে গিয়েছে। তার মধ্যে ১২ হাজার পাস তাঁরা নিয়েছেন, যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে। বাকি ৩৯ হাজার মানুষের নিজেদের গাড়ি নেই। তাঁদের অসম রাজ্য পরিবহণ কর্পোরশনের বাসে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সরকারের ধারণা এই তিনদিনে লক্ষাধিক মানুষ নিজেদের বাড়িতে ফিরবেন।

আরও পড়ুন নীতীশ কুমার আমাদের ফেরাচ্ছেন না কেন, কোটায় বিক্ষোভ বিহারের ছাত্রদের

অসমে এই মুহূর্তে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৩৬। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলেও খবর। ভারতে কোভিড ১৯ মোকাবিলায় আগামী ৩ মে পর্যন্ত রয়েছে লকডাউন। তারপরে কী পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে আলোচনার জন্য শিগগির সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে যা খবর, তাতে ৩ মে-র পরে লকডাউন আর বাড়াতে চাইছে না কেন্দ্র। কিন্তু লকডাউন উঠলেও গোটা দেশে একসঙ্গে তা হবে না। যেখানে কোভিড ১৯ সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে বা নেই, সেখানে লকডাউন শিথিক করা হলেও মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত প্রভ্রৃতি রাজ্যে বিধিনিষেধ বেশ কয়েক দিন থাকবে বলেই মনে করা হচ্ছে।

```