Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিন থেকে বিমান নামল গুয়াহাটিতে, অসম পেল ৫০ হাজার পিপিই কিট

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস বা পিপিই যোগানে সংকট রয়েছে দেশ জুড়ে। এর মধ্যেই প্রথম রাজ্য হিসেবে সরাসরি চিন থেকে ৫০ হাজার পিপিই আনাল অসম সরকার। বুধবার সওয়া আটটা নাগাদ গুয়াহাটি বিমানবন্দরে ন

চিন থেকে বিমান নামল গুয়াহাটিতে, অসম পেল ৫০ হাজার পিপিই কিট

শেষ আপডেট: 16 April 2020 01:49

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস বা পিপিই যোগানে সংকট রয়েছে দেশ জুড়ে। এর মধ্যেই প্রথম রাজ্য হিসেবে সরাসরি চিন থেকে ৫০ হাজার পিপিই আনাল অসম সরকার। বুধবার সওয়া আটটা নাগাদ গুয়াহাটি বিমানবন্দরে নামে পিপিই কিট বোঝাই বিমান। চিনের গুয়াংজু থেকে গুয়াহাটিতে পিপিই কিট নিয়ে আসে বিমানটি। বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশের মতো ভারত সরকারও পিপিই কিট কিনছে চিন থেকে। আমরাই প্রথম রাজ্য সরকার যারা সরাসরি চিন থেকে এই কিট কিনলাম।" তিনি বলেন, "পরিস্থিতি এমন জায়গায় গেছে যে আমেরিকাও চিন থেকে এই কিট কিনছে।" অসমের এক শীর্ষ স্বাস্থ্য আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্য সরকার দু'লক্ষ পিপিই কিট মজুত রাখতে চায়। কারণ এর আগে একলক্ষ কিটের ব্যবস্থা হয়েছিল। কিন্তু চিন থেকে এই ৫০ হাজার কিট আসার আগে মাত্র ১০টি পড়েছিল।" বিশ্বশর্মা বলেন, "চিন থেকে এই কিট আনানো সহজ ছিল না। কারণ অনেক রাজ্য কিট পেতে মরিয়া। সেখানে করোনা সংক্রমণ আরও বেশি।" জানা গিয়েছে, ব্লুডার্ট সংস্থার এক আধিকারিকের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ করেই চিন থেকে সরাসরি পিপিই আনানোর বন্দোবস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতরের এক অধিকর্তা বলেন, "অসমে সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছে। কিন্তু পিপিই নিয়ে করোনা যুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কারদের কোনও ক্ষোভ জন্মাক সেটা আমরা চাই না।"

```