Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আপনাদের এত হিন্দু-মুসলিম দৃষ্টিভঙ্গি কেন? চিদম্বরমকে তোপ সম্বিতের

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘণ্টা কাটার আগেই বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জবাব দিল বিজেপি। কাশ্মীর ও ৩৭০ ধারা বিলোপ নিয়ে চিদম্বরমের মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। চিদম্বরম বলেছিলেন, “কাশ্

আপনাদের এত হিন্দু-মুসলিম দৃষ্টিভঙ্গি কেন? চিদম্বরমকে তোপ সম্বিতের

শেষ আপডেট: 12 August 2019 14:43

দ্য ওয়াল ব্যুরো: চব্বিশ ঘণ্টা কাটার আগেই বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জবাব দিল বিজেপি। কাশ্মীর ও ৩৭০ ধারা বিলোপ নিয়ে চিদম্বরমের মন্তব্যের কড়া জবাব দিলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। চিদম্বরম বলেছিলেন, “কাশ্মীরে যদি হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হতো, তা হলে বিজেপি এ সব করত না। যে হেতু কাশ্মীর মুসলমান অধ্যুষিত, সে হেতু বিজেপি এ সব করেছে।” সোমবার পুরীর সাংসদ সম্বিত পাত্র বলেন, “কংগ্রেসের কাজই সব কিছুকে হিন্দু-মুসলমান দৃষ্টিভঙ্গিতে দেখা। কংগ্রেস যদি কাশ্মীরের ব্যপারে যত্নশীল হতো, তা হলে আজ উপত্যকা এই অবস্থায় এসে দাঁড়াত না। ৭০ বছর ধরে দ্বন্দ্ব না মিটিয়ে কংগ্রেস শুধু রাজনীতি করেছে।” সম্বিত আরও বলেন, “যা করা হয়েছে, তা জম্মু-কাশ্মীরের উন্নতির জন্যই করা হয়েছে।” কংগ্রেসের বিরুদ্ধে আরও কিছুটা সুর চড়িয়ে সম্বিত বলেন, “আসলে কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা হলে কংগ্রেসের পক্ষে তা ভাল হবে না। ওরা চায় ওখানকার অশান্তি জিইয়ে রাখতে। তাই এ সব বলছে।” বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-এর বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন বিজেপি-র এই মুখপাত্র। দ্বিগ্বিজয় বলেছিলেন, “আন্তর্জাতিক মিডিয়া দেখাচ্ছে কাশ্মীরের কী অবস্থা। ৩৭০ ধারা বিলোপের পর থেকে উপত্যকায় আগুন জ্বলছে। কাশ্মীরকে রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে অনুরোধ করব, যা করবেন চিন্তা ভাবনা করে করুন। না হলে কাশ্মীর আমাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে।” এ দিন সম্বিত বলেন, “দিগ্বিজয় সিং সব সময়েই এমন মন্তব্য করেন। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি তাঁর নেই। বালাকোটে এয়ার স্ট্রাইকের সময়েও তিনি আন্তর্জাতিক মিডিয়ার দোহাই দিয়ে প্রমাণ চেয়েছিলেন।”

```