Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

রুদ্ধশ্বাস অভিযান, সিকিমে আটকে পড়া দেড় হাজার পর্যটককে উদ্ধার করল সেনা

দ্য ওয়াল ব্যুরো: বরফে ঢেকেছে সিকিম। এর মধ্যে পূর্ব সিকিমের অবস্থা সবচেয়ে খারাপ। এই বরফ বিপর্যয়ের মধ্যেই আটকে পড়েহিলেন প্রায় ১ হাজার ৫০০ পর্যটক। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাহাড়ের কোলে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন দেশের বিভিন্ন রাজ্য থেকে ডিসেম্বরের

রুদ্ধশ্বাস অভিযান, সিকিমে আটকে পড়া দেড় হাজার পর্যটককে উদ্ধার করল সেনা

শেষ আপডেট: 28 December 2019 08:22

দ্য ওয়াল ব্যুরো: বরফে ঢেকেছে সিকিম। এর মধ্যে পূর্ব সিকিমের অবস্থা সবচেয়ে খারাপ। এই বরফ বিপর্যয়ের মধ্যেই আটকে পড়েহিলেন প্রায় ১ হাজার ৫০০ পর্যটক। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাহাড়ের কোলে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন দেশের বিভিন্ন রাজ্য থেকে ডিসেম্বরের সিকিম দেখতে যাওয়া মানুষ। তাঁদের প্রত্যেককে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে এল ভারতীয় সেনা। পূর্ব সিকিমে নাথু লা থেকে তাঁদের উদ্ধার করেছে সেনাবাহিনীর বিশেষ দল। নাথু লা এবং ১৩ মাইলের মাঝের একটি জায়গায় একাধিক হোটেল ও হোম স্টেতে আটকে পড়েছিলেন এই দেড় হাজার পর্যটক। এর মধ্যে রয়েছেন অসংখ্য শিশু ও মহিলাও। শনিবার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, প্রত্যেককে নিরাপদ জায়গায় সরিয়ে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: ‘না পোষালে পাকিস্তানে যাও’, উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের হুমকি পুলিশের

আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে রুদ্ধশ্বাস অভিযান চালায় সেনাবাহিনী। রাস্তার বরফ পরিষ্কার করে ৩০০ গাড়ি করে ওই পর্যটকদের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেককে দেওয়া হয়েছে ঠাণ্ডার পোশাক, শুকনো খাবার ও ওষুধ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ৩০টি শিশুর জন্য বেবি ফুডেরও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার হওয়া পর্যটকদের শনিবার ওখানেই রাখা হবে। তারপর রবিবার সকালে রওনা দেবে নিউ জলপাইগুড়ি ও বাগডোগরার উদ্দেশে। প্রত্যেকেই বিপন্মুক্ত বলে জানিয়েছে সেনাবাহিনী।

```