Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জওয়ানদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাচারের চেষ্টা আইএসআই-এর, সতর্ক করল ভারতীয় সেনা

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য এক নতুন ফন্দি বের করেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। সেনাবাহিনীর জওয়ানদের অজান্তেই তাঁদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগ হয়ে যাচ্ছে আইএসআই-এর তৈরি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপর সেই

জওয়ানদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য পাচারের চেষ্টা আইএসআই-এর, সতর্ক করল ভারতীয় সেনা

শেষ আপডেট: 23 November 2019 06:48

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য হাতিয়ে নেওয়ার জন্য এক নতুন ফন্দি বের করেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। সেনাবাহিনীর জওয়ানদের অজান্তেই তাঁদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগ হয়ে যাচ্ছে আইএসআই-এর তৈরি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তারপর সেই নম্বরের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হ্যাক করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন তথ্য। এই পরিস্থিতি মোকাবিলার জন্য পথও বের করেছে ভারতীয় সেনা। সেনা সূত্রে খবর, সব জওয়ানদের জানিয়ে দেওয়া হয়েছে কোনও ভাবেই যেন কোনও পাকিস্তানী হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁদের নম্বর যোগ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা। একটি নির্দেশিকা বের করা হয়েছে সেনার তরফে। এই নির্দেশিকায় জানানো হয়েছে কোনওভাবে যেন গোপন তথ্য হোয়াটসঅ্যাপে আদান-প্রদান না করা হয়। যদি কোনওভাবে তাঁদের নম্বর কোনও পাকিস্তানী হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যায় তাহলে যেন সঙ্গে সঙ্গে সেখান থেকে তাঁরা বের হয়ে যান। বের হয়ে যাওয়ার আগে ওই গ্রুপটির একটি স্ক্রিনশট নিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তারপর তা সেনা আধিকারিকদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি এমনই একটি ঘটনা তাঁদের নজরে আসে। এক সেনা জওয়ান দেখেন তাঁর নম্বর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে দেওয়া হয়েছে। গ্রুপটি পাকিস্তানী। তিনি বুদ্ধি করে সেই গ্রুপের একটা স্ক্রিনশট নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। তারপর পুরো ঘটনা তাঁর উচ্চপদস্থ আধিকারিককে জানান। তারপরেই এই নির্দেশিকা বের করে সেনা। ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, নতুন পদ্ধতিতে সেনার খবর বাইরে পাচার করার চেষ্টা করছে আইএসআই। তাই জওয়ানদের সতর্ক থাকতে বলা হয়েছে। জওয়ানদের সুরক্ষা সবথেকে জরুরি। এই ব্যাপারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে সেনা। কারও অনুমতি ছাড়া যাতে তার নম্বর কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ না করা যায় তার পদ্ধতি সেনাবাহিনীর জওয়ানদের ফোনে ইনস্টল কী ভাবে করা যাবে তার পদ্ধতি জানতে চেয়েছে সেনা।

```