Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা আক্রান্ত জওয়ান আত্মঘাতী, সেনা হাসপাতালে উদ্ধার ঝুলন্ত দেহ

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেনা হাসপাতালেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে, ৩১ বছর বয়সী ওই জওয়ান ফুসফুসের ক্যানসারে আক্রান্

করোনা আক্রান্ত জওয়ান আত্মঘাতী, সেনা হাসপাতালে উদ্ধার ঝুলন্ত দেহ

শেষ আপডেট: 13 May 2020 02:33

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেনা হাসপাতালেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল। প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে, ৩১ বছর বয়সী ওই জওয়ান ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। ধৌলা কুয়াতে রিসার্চ অ্যান্ড রেফারল হাসপাতাল ভর্তি ছিলেন তিনি। গত ৫ মে তাঁর শরীরে কোভিড ১৯ পজিটিভ পাওয়া যায়। তারপরেই তাঁকে পশ্চিম দিল্লির নারাইনাতে সেনার বেস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার দীপক পুরোহিত জানিয়েছেন, “মঙ্গলবার ভোরবেলা এই ঘটনা সবার চোখে পড়ে। মঙ্গলবার রাত ১টা নাগাদ ওই জওয়ানকে বাকিরা শেষবারের মতো দেখেছিলেন। সেই সময় বাথরুমে গিয়েছিলেন তিনি। হাসপাতালের কোভিড ওয়ার্ডের পিছনেই বাথরুম। ভোর ৪টে নাগাদ ওয়ার্ডের পিছনে একটি গাছের ডালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই জওয়ানের কাছ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কিন্তু প্রাথমিক ধারণা, শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাই আত্মহত্যা করেছেন তিনি।” জানা গিয়েছে ওই জওয়ানের বাড়ি মহারাষ্ট্রে। কিন্তু তাঁর পরিবার রাজস্থানের আলোয়ারে থাকেন। সেখানেই মোতায়েন ছিলেন ওই জওয়ান। তারপরে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর দিল্লিতে হাসপাতালে ভর্তি করা জয় তাঁকে। ভারতীয় সেনার তরফে এই ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন এসএসকেএম-এ ঢুকল কোভিড, আক্রান্ত চিকিৎসককে পাঠানো হল বেসরকারি হাসপাতালে

সেনার এক মুখপাত্র জানিয়েছেন, “এখনও ময়নাতদন্তের রিপোর্ট বাকি আছে। আমাদের কোনও জওয়ানের প্রতি সমান ভালবাসা রয়েছে সেনাবাহিনীর। ওই জওয়ানের পরিবারকে সব রকমের সাহায্য করা হবে। ওই জওয়ানের পরিবারকে সব জানানো হয়েছে। তাঁরা আসার পরেই ময়নাতদন্তের কাজ শুরু হবে। আমরা প্রাথমিক প্রক্রিয়া করে রেখেছি।”

```