Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলকাতা থেকে ফেরা জওয়ানের গুলিতে মৃত্যু ভ্রাতৃবধূর, কোয়ারেন্টাইনের খাতায় নাম তোলা নিয়ে বচসার জের

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় কর্মরত ছিলেন। বাড়ি উত্তরপ্রদেশে। লকডাউনের আগে ঘরে ফিরেছিলেন। বাইরের রাজ্য থেকে ফিরেছেন তাই পঞ্চায়েত তাঁর নাম তুলেছিল তালিকায়। সরকারি পরামর্শে গৃহ নজরে রাখার সেটাই শর্ত। কিন্তু তা নিয়েই পারিবারিক বচসা চলাকালীন সার্

কলকাতা থেকে ফেরা জওয়ানের গুলিতে মৃত্যু ভ্রাতৃবধূর, কোয়ারেন্টাইনের খাতায় নাম তোলা নিয়ে বচসার জের

শেষ আপডেট: 2 April 2020 07:55

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় কর্মরত ছিলেন। বাড়ি উত্তরপ্রদেশে। লকডাউনের আগে ঘরে ফিরেছিলেন। বাইরের রাজ্য থেকে ফিরেছেন তাই পঞ্চায়েত তাঁর নাম তুলেছিল তালিকায়। সরকারি পরামর্শে গৃহ নজরে রাখার সেটাই শর্ত। কিন্তু তা নিয়েই পারিবারিক বচসা চলাকালীন সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে দিলেন এক সেনা জওয়ান। তাতে মৃত্যু হল সম্পর্কে তাঁরই ভ্রাতৃবধূর। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুড়ায়। নিহতের নাম সন্ধ্যা যাদব। অভিযুক্ত জওয়ান শৈলেন্দ্র যাদবকে গ্রেফতার করেছে কুড়া পুলিশ। কলকাতার আলিপুরে পোস্টিং ছিল এই জওয়ানের। স্ত্রী এবং আর এক আত্মীয়কে নিয়ে বুধবার গ্রামে ফেরেন শৈলেন্দ্র। বাইরে থেকে কারা আসছেন তার তথ্য রাখতে স্থানীয় পঞ্চায়েত নিয়োগ করেছে বিনয় যাদব নামের এক ব্যক্তিকে। এই বিনয় আবার অভিযুক্ত জওয়ানের আত্মীয়। দায়িত্ব পালন করতে গিয়ে পঞ্চায়েতের তালিকায় শৈলেন্দ্র ও তাঁর স্ত্রীর নামও লিখেছিলেন বিনয়। তাই নিয়েই শুরু হয় বচসা। পুলিশ সুপার অজয় কুমার পান্ডে সংবাদমাধ্যমে বলেন, বিনয়ের সঙ্গে বচসা চলতে চলতেই তাঁকে মারতে শুরু করেন ওই জওয়ান। এরপর তাঁর ভাই দীনেশ এবং ভাইয়ের বউ বাধা দিলে, পকেট থেকে সার্ভিস রিভালবার বের করে গুলি চালিয়ে দেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। করোনা নিয়ে সব রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্র। বাইরে থেকে কারা আসছেন তার পুঙ্খানুপুঙ্খ তথ্য যেন স্থানীয় প্রশাসনের কাছে থাকে সে ব্যাপারেও রাজ্যগুলিকে বার্তা দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। তা করতে গিয়েই খুনের ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, লক ডাউনের পরিস্থিতি মানসিক স্বাস্থ্যের উপর হয়তো প্রভাব ফেলতে শুরু করেছে। তাঁদের অনেকেরই মতে, মন শান্ত রাখার জন্য যোগাভ্যাস ভাল উপায় হতে পারে। তা ছাড়া গান শোনা, ছবি আঁকা, পরিবারের সদস্যদের সঙ্গে ইনডোর গেম খেলা বা শখে রান্না করেও স্ট্রেস কমানো যেতে পারে।

```