Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোপিয়ানে বিতর্কিত এনকাউন্টারে অভিযুক্ত জওয়ানরা, ৩ জনকে হত্যার ঘটনায় পদক্ষেপের নির্দেশ সেনার

দ্য ওয়াল ব্যুরোঃ জম্মু কাশ্মীরের সোপিয়ানে গত ১৮ জুলাই এক এনকাউন্টারে ৩ জঙ্গি খতম হয়েছে বলে জানিয়েছিলেন জওয়ানরা। কিন্তু সেই এনকাউন্টারের পরে অভিযোগে ওঠে জওয়ানদের বিরুদ্ধে। বলা হয়, এনকাউন্টারের নামে জঙ্গি নয়, সাধারণ মানুষকে হত্যা করেছে সেনা।

সোপিয়ানে বিতর্কিত এনকাউন্টারে অভিযুক্ত জওয়ানরা, ৩ জনকে হত্যার ঘটনায় পদক্ষেপের নির্দেশ সেনার

শেষ আপডেট: 19 September 2020 02:21

দ্য ওয়াল ব্যুরোঃ জম্মু কাশ্মীরের সোপিয়ানে গত ১৮ জুলাই এক এনকাউন্টারে ৩ জঙ্গি খতম হয়েছে বলে জানিয়েছিলেন জওয়ানরা। কিন্তু সেই এনকাউন্টারের পরে অভিযোগে ওঠে জওয়ানদের বিরুদ্ধে। বলা হয়, এনকাউন্টারের নামে জঙ্গি নয়, সাধারণ মানুষকে হত্যা করেছে সেনা। এই ঘটনার পর তদন্ত করে সংশ্লিষ্ট এনকাউন্টারে থাকা জওয়ানদের অভিযুক্ত বলে মেনে নিয়েছে সেনা। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এনকাউন্টারের পরে স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবার অভিযোগ করে, যে তিনজনকে এনকাউটারে মারা হয়েছে তারা তুতো ভাই। তারা শ্রমিকের কাজ করত। তারা জঙ্গি নয় বলেই দাবি করা হয়। তারপরেই সেনাবাহিনীর তরফে একটি তদন্ত কমিটি বসানো হয়। তাতে দেখা যায় আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট বা এএফএসপিএ এবং সুপ্রিম কোর্টের দ্বারা অনুমোদিত চিফ অফ আর্মি স্টাফের নির্দেশিকার অবমাননা করেছেন ওই জওয়ানরা। সেনার তরফে এক মুখপাত্র জানান, “অপারেশন আমশিপোড়া নিয়ে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল তা শেষ হয়েছে। তাতে দেখা গিয়েছে অপারেশন চলাকালীন ১৯৯০ সালের আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট অবমাননা করেছেন জওয়ানরা।” সেনার ওই মুখপাত্র আরও জানান, “সেই কারণেই তদন্তের পরে সেনার ডিসিপ্লিনারি কমিটি আর্মি অ্যাক্টের অধীনে অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।” এই বিবৃতিতে আরও জানানো হয়, তদন্তের সময় যে প্রমাণ পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে, অপারেশন আমশিপোড়াতে যে তিন অজ্ঞাতপরিচয় জঙ্গিদের খতম করা হয়েছে বলে দাবি করা হয়েছে তাদের নাম ইমতিয়াজ আহমেদ, আব্রার আহমেদ ও মহম্মদ ইব্রার। তাদের বাড়ি রাজৌরিতে। তাদের ডিএনএ রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। জঙ্গি কার্যকলাপে তারা যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জম্মু- কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও। গত ১৮ জুলাই এনকাউন্টারের পর তিন জঙ্গির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়ে যাওয়ায় শুরু হয় বিতর্ক। নিহতদের পরিবার তাদের চিহ্নিত করে দাবি করে তারা তিন ভাই। ১৭ জুলাই সোপিয়ানের চৌগাম গ্রামের ভাড়া বাড়ি থেকে তারা নিখোঁজ হয়ে গিয়েছিল বলে দাবি করে পরিবার। তারা আরও দাবি করে, ১৭ বছরের ইব্রার, ২৫ বছরের ইমতিয়াজ ও ২০ বছরের আব্রার আহমেদ পেশায় শ্রমিক। তারা রাজৌরির সাকরি গ্রাম থেকে সেখানে কাজের জন্য গিয়েছিল। এই বিতর্কের পরে সেনা ও পুলিশের তরফে জানানো হয় ঘটনার তদন্ত করে দেখা হবে। স্থানীয় বাসিন্দা মহম্মদ আশরাফ জানান, “এনকাউন্টারের পরে আমাদের দেহ শনাক্ত করার জন্য ডাকা হয়েছিল। আমরা কাউকে শনাক্ত করতে পারিনি। কারণ ওরা স্থানীয় ছিল না। ওদের মুখ, বুক ও চোখে গুলি লেগেছিল।” পরিবার ও স্থানীয়দের এই অভিযোগের পরে তদন্ত করে জওয়ানদের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে সেনা। তারপর তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে সেনা।

```