Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেত্রীর বাড়িতে ডিনার বিরুষ্কার, আতিথেয়তায় মুগ্ধ অনুষ্কা কী বললেন সোনমকে

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ক্রীড়াজগতের সবথেকে বড় আইকন তাঁরা। প্রত্যেক ভারতীয়র হিরো। একজন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অন্যজন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দুই দিল্লিওয়ালা শুধু দেশের তরুণ প্রজন্মের আইডলই নন, একে অন্যের খুব

ছেত্রীর বাড়িতে ডিনার বিরুষ্কার, আতিথেয়তায় মুগ্ধ অনুষ্কা কী বললেন সোনমকে

শেষ আপডেট: 20 January 2020 11:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ক্রীড়াজগতের সবথেকে বড় আইকন তাঁরা। প্রত্যেক ভারতীয়র হিরো। একজন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অন্যজন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দুই দিল্লিওয়ালা শুধু দেশের তরুণ প্রজন্মের আইডলই নন, একে অন্যের খুব ভাল বন্ধুও বটে। সম্প্রতি সুনীল ছেত্রীর বাড়িতে ডিনারে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। কিছুদিন আগেই সুনীল ও সোনমের সঙ্গে ডিনার সারেন বিরুষ্কা। শুধু ডিনার করা নয়, চারজনে অনেক গল্পও করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন সুনীল-পত্নী সোনম। সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে বসে চারজন। ছবির ক্যাপশনে সোনম লেখেন, “কোনও ফোন নেই ( যে মুহূর্ত পর্যন্ত ছবিটা তোলা হয়েছে ), ঘড়ির দিকে তাকানো নেই। শুধু চারজন বসে সবকিছু নিয়ে গল্প। তোমাদের দু’জনকে ডিনারে আমন্ত্রণ করতে পেরে খুব ভাল লাগছে। তোমরা সবদিক দিয়েই খুব সুন্দর।” https://www.instagram.com/p/B7gjFH9AK_8/?utm_source=ig_web_copy_link সোনমের এই ছবিতে কমেন্ট করেন অনুষ্কা। সেখানে তিনি লেখেন, “তোমাদের সঙ্গে আমরা খুবই ভাল একটা সন্ধে কাটালাম। যদি পরেরবার বিনা নিমন্ত্রণেই তোমাদের বাড়ি চলে যাই, অবাক হোয়ো না।” oevdjcg8 বিরাট-অনুষ্কা, সুনীল-সোনমের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে পোস্ট। সবাই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের ক্রীড়াজগতের দুই আইকনকে একসঙ্গে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ফ্যানরা। তাঁদের কমেন্টেই সেটা বোঝা গিয়েছে। সুনীল ছেত্রীর সঙ্গে বিরাটের সম্পর্ক খুবই ভাল। দু’জন দু’জনকে খুবই শ্রদ্ধা করেন। বারবার বিভিন্ন সাক্ষাৎকারে দু’জনের মুখ থেকেই সেই কথা শোনা গিয়েছে। তারমধ্যে দু’জনেরই বাড়ি দিল্লি। তাই মাঝেমধ্যেই দেখা হয়ে যায়। বিরাটের রিসেপশনেও গিয়েছিলেন সুনীল ও সোনম। সেখানে চারজনের একটা ছবি শেয়ার করে সুনীল লেখেন, “এই ছবিতে দু’জন অধিনায়ককে দেখা যাচ্ছে। বাকি দু’জন ক্রিকেট ও ফুটবল খেলে নিজেদের জীবন চালায়। এই সুন্দর যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা।” সুনীলের এই টুইটও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ফের একবার একসঙ্গে দেখা গেল চারজনকে। https://twitter.com/chetrisunil11/status/945932021620097024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E945932021620097024&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fentertainment%2Fanushka-sharma-virat-kohli-had-dinner-with-sunil-chhetri-dont-be-surprised-if-we-land-up-uninvited-n-2166847

```