Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমাজ বিরোধীরা ঢুকে পড়েছিল মিছিলে, দিল্লিতে সংঘর্ষ নিয়ে সাফাই কৃষক নেতাদের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাজধানীর রাজপথ রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। একদিকে যেমন পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে, অন্যদিকে তেমনই পু

সমাজ বিরোধীরা ঢুকে পড়েছিল মিছিলে, দিল্লিতে সংঘর্ষ নিয়ে সাফাই কৃষক নেতাদের

শেষ আপডেট: 26 January 2021 14:50

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। রাজধানীর রাজপথ রণক্ষেত্রের চেহারা নিয়েছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে প্রশাসনকে। একদিকে যেমন পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে, অন্যদিকে তেমনই পুলিশের দিকে ট্র্যাক্টর নিয়ে তেড়ে যেতে দেখা গিয়েছে কৃষকদের। আহত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মী। লালকেল্লায় পৌঁছে সংগঠনের পতাকা তুলতে দেখা গিয়েছে কৃষকদের। এই ঘটনা নিয়ে আবার কৃষকদের সমালোচনা করতে দেখা গিয়েছে অনেককে। এই সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন কৃষকরা। বললেন, সমাজ বিরোধীরা ঢুকে পড়াতেই এই সমস্যা হয়েছে। কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আজ প্রজাতন্ত্র দিবসের মিছিলে যোগ দেওয়ার জন্য কৃষকদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সেইসঙ্গে আজকের মিছিলে যে অবাঞ্ছিত ও অগহণযোগ্য ঘটনা ঘটেছে তার নিন্দা করছি আমরা। সেইসঙ্গে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সঙ্গে নিজেদের সম্পর্ক ছিন্ন করছি আমরা।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের অনেক চেষ্টা সত্ত্বেও কিছু সংগঠন যাত্রাপথ ভেঙে অন্য রাস্তায় গিয়েছে। এই ঘটনা নিন্দাজনক। সমাজ বিরোধীরা মিছিলে ঢুকে পড়েছিল। নইলে এই আন্দোলন শান্তিপূর্ন হত। আমাদের সবথেকে বড় শক্তি হল শান্তি। তাই এই শান্তি বিঘ্নিত হলে আমাদের আন্দোলনই বিঘ্নিত হবে।” এখানেই থেমে থাকেনি কৃষক সংগঠন। তাদের তরফে বলা হয়েছে, “যারা শৃঙ্খলা ভেঙে এইসব কাজ করেছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি আমরা। আমরা সবার কাছে আবেদন জানাচ্ছি নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলতে। দেশের ঐক্য ও সম্মান নষ্ট হয় এই ধরনের কোনও কাজে যুক্ত না হতে। আমরা সবাইকে শান্ত থাকার আবেদন করছি। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমাদের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল হয়েছে।” এদিনের সংঘর্ষের পরে অবশ্য দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। একদিকে যেমন রাহুল গান্ধী, শশী থারুররা এই হিংসার ঘটনার নিন্দা করেছেন, অন্যদিকে তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য কেন্দ্রের অসংবেদনশীলতা ও উদাসীনতাকেই দায়ী করেছেন।

```