Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ক্রুদ্ধ কৃষক অর্ধেক সম্পত্তি লিখে দিলেন জ্যাকিকে, পরিবারের সেকী কান্না

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন বলিউড ছবি ‘এন্টারটেইনমেন্ট’। সেই ছবিতে এক ধনী তাঁর সব সম্পতি লিখে দিয়েছিলেন নিজের কুকুরকে। নির্দেশ দিয়েছিলেন, কুকুরের দেখাশোনা করলে তবেই মিলবে সম্পত্তির ভাগ। খানিকটা তেমন ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। পরিবারে অশান্তি ও ঝগড়া

ক্রুদ্ধ কৃষক অর্ধেক সম্পত্তি লিখে দিলেন জ্যাকিকে, পরিবারের সেকী কান্না

শেষ আপডেট: 31 December 2020 16:51

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন বলিউড ছবি ‘এন্টারটেইনমেন্ট’। সেই ছবিতে এক ধনী তাঁর সব সম্পতি লিখে দিয়েছিলেন নিজের কুকুরকে। নির্দেশ দিয়েছিলেন, কুকুরের দেখাশোনা করলে তবেই মিলবে সম্পত্তির ভাগ। খানিকটা তেমন ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। পরিবারে অশান্তি ও ঝগড়ায় রেগে গিয়ে নিজের অর্ধেক সম্পত্তি জ্যাকিকে লিখে দিলেন এক কৃষক। জ্যাকি আর কেউ নয়, সেই কৃষকের পোষা কুকুর। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার কৃষক ৫০ বছরের ওম নারায়ণ বর্মার দুই স্ত্রী। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। আর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে দুই মেয়ে রয়েছে। কিন্তু পরিবারে বেজায় অশান্তি। কে সম্পত্তি পাবে তাই নিয়ে নিত্যদিন ঝগড়া লেগেই থাকে। দ্বিতীয় পক্ষের স্ত্রী চম্পা বাই ছাড়া নারায়ণের খেয়াল পর্যন্ত রাখে না কেউ। অবশ্য তাঁর পোষা কুকুর জ্যাকি সব সময় তাঁর পায়ে পায়েই ঘোরে। এই ঝগড়ায় রেগে গিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নারায়ণ। উইল করে নিজের সম্পত্তির অর্ধেক তিনি লিখে দিয়েছেন চম্পা বাইকে। বাকি অর্ধেক লিখে দিয়েছেন জ্যাকির নামে। রীতিমতো নোটারিও করা হয়ে গিয়েছে সেই উইলের। নিজের উইলে নারায়ণ লিখেছেন, তাঁর মৃত্যুর পরে তাঁর সম্পত্তির দু’ভাগ হবে। এক ভাগ পাবেন চম্পা বাই। কারণ তিনিই নারায়ণের সেবা করেন। তাই চম্পা বাইকে তিনি খুব ভালবাসেন। অন্য ভাগ পাবে তাঁর কুকুর জ্যাকি। যাতে তাঁর মৃত্যুর পরে তাঁর কুকুরের দেখভাল হয় তাই এই কাজ করেছেন তিনি। উইলে নারায়ণ আরও লিখেছেন, তাঁর মৃত্যুর পরে যে বা যারা জ্যাকির দেখভাল করবে তারা সেই সম্পত্তি ভোগ করতে পারবে। এমনকি জ্যাকির মারা যাওয়ার পরে তারাই হবে সেই সম্পত্তির মালিক। অবশ্য উইল করে দেওয়ার পরে আবার সমস্যায় পড়েছেন নারায়ণ। কারণ সম্প্রতি তাঁর পারিবারিক ঝগড়া নাকি মিটে গিয়েছে। তাই রাগের মাথায় করা উইল তিনি বদলাবেন কিনা সেটাই ভেবে দেখছেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “আমার উইলে আমার কুকুর ছাড়াও আমার স্ত্রী চম্পা বাইয়ের নাম রয়েছে। আমি কুকুরকে সম্পত্তির অংশ দিয়েছি কারণ আমি চাই, আমার মৃত্যুর পরে ওর দেখভাল হোক। কিন্তু এখন সমস্যা মিটে গিয়েছে।” নারায়ণের ২১ একর জমি রয়েছে। সেই জমি নিয়েই সব বিবাদ। কিন্তু এখন তো বিবাদ মিটে গিয়েছে। তাহলে কি ফের নিজের উইল বদলাবেন তিনি। কারণ কুকুরকে সম্পত্তি লিখে দেওয়ার পরেই তাঁর প্রথম পক্ষের পরিবার কান্নাকাটি শুরু করেছে। অবশ্য এখনই কোনও সিদ্ধান্ত নিতে চান না নারায়ণ। কারণ, উইল বদলালে যদি ফের ঝগড়া শুরু হয়। তাই আপাতত এভাবেই নিজের সম্পত্তির ভাগ চম্পা বাই ও জ্যাকির নামে লিখে রাখতে চান তিনি।

```