Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুপ্রিম কোর্টের বিচারপতির নামে নালিশ অন্ধ্রের মুখ্যমন্ত্রীর, চিঠি লিখলেন দেশের চিফ জাস্টিসকে

দ্য ওয়াল ব্যুরোঃ নজিরবিহীন! সুপ্রিম কোর্টের এক বিচারপতির নামে সুপ্রিম কোর্টেরই প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে নালিশ। আর নালিশ করলেন কিনা এক রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় অবাক রাজনৈতিক মহল থেকে শুরু করে আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেকে।

সুপ্রিম কোর্টের বিচারপতির নামে নালিশ অন্ধ্রের মুখ্যমন্ত্রীর, চিঠি লিখলেন দেশের চিফ জাস্টিসকে

শেষ আপডেট: 11 October 2020 04:11

দ্য ওয়াল ব্যুরোঃ নজিরবিহীন! সুপ্রিম কোর্টের এক বিচারপতির নামে সুপ্রিম কোর্টেরই প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে নালিশ। আর নালিশ করলেন কিনা এক রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘটনায় অবাক রাজনৈতিক মহল থেকে শুরু করে আইন ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেকে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি চিঠি লিখে সুপ্রিম কোর্টের এক বর্ষীয়ান বিচারপতির নামে অভিযোগ করেছেন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে। অভিযোগে তিনি বলেছেন, তেলুগু দেশম পার্টির হয়ে কাজ করছেন ওই বিচারপতি। অন্ধ্রের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ওই বিচারপতির খুব ভাল সম্পর্ক রয়েছে বলেই অভিযোগ তাঁর। চিঠিতে জগন্মোহন লিখেছেন, এই ধরনের কাজে তিনি হতাশ ও খুব দুঃখ পেয়েছেন। একটা রাজ্যের নির্বাচিত সরকারকে যাতে কাজ করতে দেওয়া না হয়, তার জন্য দেশের আইনব্যবস্থার খারাপ ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ করেছেন তিনি। সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলেও তাঁর অভিযোগ। শুধু তাই নয়, চিঠিতে তিনি আরও বলেছেন, ওই বিচারপতি নিজের প্রভাব খাটিয়ে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারকদেরও নিজের দিকে করে নিয়েছেন। ফলে তাঁরাও সরকারের বিরুদ্ধে কাজ করছেন। এই চিঠিতে অন্ধ্রের হাইকোর্টের প্রধান বিচারক- সহ মোট ৫ বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। চিঠির সঙ্গে আরও অনেক কাগজপত্র দিয়ে নিজের অভিযোগের যথার্থতা প্রমাণ করতে চেয়েছেন জগন্মোহন রেড্ডি। এইসব কাগজ দিয়ে তিনি অভিযোগ করেছেন, বারবার সরকারের বিভিন্ন প্রকল্প বন্ধ করার জন্য তেলুগু দেশম পার্টির পক্ষে রায় দিয়েছেন বিচারকরা। এছাড়া চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী থাকাকালীন যেসব দুর্নীতির অভিযোগ উঠেছিল তার তদন্তের ক্ষেত্রেও হস্তক্ষেও করেছেন তাঁরা এমনটাই অভিযোগ তাঁর। গত বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়েছে প্রধান বিচারপতিকে। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন জগন্মোহন রেড্ডি। এই চিঠির পর মনে করা হচ্ছে সেই সাক্ষাতেও হয়তো চন্দ্রবাবু ও বিচারপতিদের এই প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। যদিও এই সাক্ষাতের বিষয়ে কারও তরফে কোনও মন্তব্য করা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দু’সপ্তাহ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ করেন জগন। শনিবার বিজয়ওয়াড়াতে অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা অজেয়া কাল্লাম একটি বিবৃতিতে এই চিঠির কথা জানান। অবশ্য এইও বিষয়ে কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি। প্রধান বিচারপতিকে লেখা এই চিঠিতে মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেছেন বিরোধী দলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত থেকে শুরু করে জনকল্যাণমুখী নানা প্রকল্প, বারবার আটকে দিচ্ছেন ওই বিচারপতি। তাই এই বিষয়ে প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সুপ্রিম কোর্টের কোন বিচারপতির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন সেটা না জানানো হলেও জানা গিয়েছে দেশের শীর্ষ আদালতের বর্ষীয়ান বিচারপতি তিনি। এমনকি দেশের পরবর্তী প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে তিনি রয়েছেন বলে জানা গিয়েছে।

```