Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

করোনা নিয়ে চিনা প্রেসিডেন্টকে খোঁচা দিয়েও বিতর্ক এড়াতে টুইট ডিলিট অমিতাভের

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। বিশ্বের ২০০-র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আর প্রথম এই সংক্রমণ ছড়িয়েছিল চিন থেকে। চিনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। তারপর থেকে আমেরিকা-সহ

করোনা নিয়ে চিনা প্রেসিডেন্টকে খোঁচা দিয়েও বিতর্ক এড়াতে টুইট ডিলিট অমিতাভের

শেষ আপডেট: 11 April 2020 16:23

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে নোভেল করোনাভাইরাস। বিশ্বের ২০০-র বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আর প্রথম এই সংক্রমণ ছড়িয়েছিল চিন থেকে। চিনের উহান প্রদেশে প্রথম এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি। তারপর থেকে আমেরিকা-সহ একাধিক দেশ চিনকে এই ভাইরাস ছড়ানোর জন্য দায়ী করেছে। কিছুটা সেই পথেই হেঁটে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন রসিকতার সুরে চিনা প্রেসিডেন্টকে করোনাভাইরাস নিয়ে কটাক্ষ করেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই বিতর্ক এড়াতে সেই টুইট ডিলিট করলেন তিনি। শনিবার সন্ধ্যায় নিজের টুইটারে অমিতাভ লেখেন, “প্রথম কোনও চিনে তৈরি জিনিস ( পড়ুন করোনাভাইরাস ) এত বেশিদিন চলার জন্য শি জিংপিংকে পুরস্কার দেবে গিনেস বুক।” এই টুইটের আগে অবশ্য তিনি লিখে দেন, নিছকই একটা ছোট্ট মজা এটা। অথচ এই টুইট করার কিছুক্ষণ পরেই তা ডিলিট করে দেন বিগ বি। তাঁর এই টুইট ডিলিট করা থেকে এটা পরিষ্কার কোনও রকমের বিতর্কের মাঝে যেতে চাননি তিনি। কারণ টুইট করার কয়েক মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একটা অংশ সমর্থন করেন বিগ বি-কে। তাঁদের বক্তব্য, করোনাভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পিছনে চিনেরই হাত রয়েছে। এই ব্যাপারে রাষ্ট্রপুঞ্জের উচিত চিনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। এর বিপরীতে ফ্যানদের একটা অংশ বলতে থাকে, এই ভাইরাস কী ভাবে, কোথা থেকে ছড়িয়েছে তা না বলে এই মুহূর্তে সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত এর মোকাবিলা করা। করোনার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মজা না করে অমিতাভের উচিত ছিল দেশের মানুষের কাছে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার বার্তা দেওয়া। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার অভিযোগ করেছেন, ইচ্ছে করে এই ভাইরাস ছড়িয়েছে চিন। আমেরিকার তরফে তো এও অভিযোগ করা হয়, কোনও বায়ো-অস্ত্র বানাতে গিয়ে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সেকথা গোপন করছে চিন। তার জবাবে চিনের তরফে আবার অভিযোগ করা হয়েছিল, মার্কিন সেনাদের মধ্যে দিয়েই প্রথম এই ভাইরাস ছড়িয়েছে চিনে। এই প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জ আবার কাউকে দায়ী করতে রাজি নয়। তাদের তরফে বারবার আবেদন করা হয়েছে, এই পরিস্থিতিতে এক অন্যের বিরুদ্ধে অভিযোগ না করে সবার উচিত একসঙ্গে এই ভাইরাসের মোকাবিলা করা।

```