Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

‘রাজ্যের ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার’, অর্ণব গোস্বামীর গ্রেফতারিতে মহারাষ্ট্র সরকারকে তোপ অমিত শাহর

দ্য ওয়াল ব্যুরো: রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ৫৩ বছর বয়সী এক ইনটেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে অর্ণবের বিরুদ্ধে। এই গ্রেফতারির পরেই কেন্দ্রীয় মন্

‘রাজ্যের ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার’, অর্ণব গোস্বামীর গ্রেফতারিতে মহারাষ্ট্র সরকারকে তোপ অমিত শাহর

শেষ আপডেট: 4 November 2020 07:54

দ্য ওয়াল ব্যুরো: রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ৫৩ বছর বয়সী এক ইনটেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে অর্ণবের বিরুদ্ধে। এই গ্রেফতারির পরেই কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর, রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানিরা মহারাষ্ট্র সরকারের নিন্দা করেছেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডাও এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন। এবার ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনাকে রাজ্য সরকারের ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার বলেই উল্লেখ করেছেন তিনি। বুধবার টুইট করে অমিত শাহ বলেন, “কংগ্রেস ও তার জোটসঙ্গীরা ফের একবার গণতন্ত্রকে লজ্জায় ফেলল। রিপাবলিক টিভি ও অর্ণব গোস্বামীর বিরুদ্ধে রাজ্যের ক্ষমতার নির্লজ্জ অপব্যবহার করা হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে। আমাদের জরুরি অবস্থার কথা মনে পড়ছে। সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর এই হস্তক্ষেপের বিরোধিতা করা উচিত।” https://twitter.com/AmitShah/status/1323863582027603970?s=19 সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বুধবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয় অর্ণব গোস্বামীকে। এএনআই-এর তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আলিবাগ পুলিশের একটি দল অর্ণবকে পুলিশ ভ্যানে তুলছেন। রীতিমতো ধাক্কা দিয়ে তাঁকে ভ্যানে তোলা হয়। সাংবাদিক জানিয়েছেন, বাড়িতে গিয়ে তাঁকে হেনস্থা করেছে পুলিশ। সূত্রের খবর, অর্ণবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক ইনটেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার। ২০১৮ সালে এক ডিজাইনার ও তাঁর মা আত্মহত্যা করেন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভির কাছে টাকা পেতেন ওই ডিজাইনার। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। তার ফলেই তাঁরা আত্মহত্যা করেন বলে অভিযোগ। এই বিষয়ে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অন্বয় নায়েক নামের ওই ডিজাইনারের মেয়ে আদন্যা নায়েক। চলতি বছর মে মাসে মহারাষ্ট্রের গৃহমন্ত্রী অনিল দেশমুখ নির্দেশ দেন, নতুন করে সেই অভিযোগের তদন্ত শুরু করতে। তিনি বলেন, আদন্যার অভিযোগের ভিত্তিতে ভাল করে তদন্ত করেনি আলিবাগ পুলিশ। খুব তাড়াতাড়ি তদন্ত বন্ধ করে দেওয়া হয়। চলতি বছর ফের একবার অভিযোগ দায়ের করেন আদন্যা। তারপরেই নতুন করে তদন্তের নির্দেশ দেন দেশমুখ। তিনি বলেন, কেউ দোষ করলে তাঁকে ছাড়া হবে না। তারপরেই গ্রেফতার করা হয়েছে অর্ণবকে। এই ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর। তিনি এই ঘটনার নিন্দে করেছেন। তাঁর অভিযোগ, “আমরা মহারাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার ঘটনার নিন্দে করছি। এভাবে সংবাদমাধ্যমের সঙ্গে ব্যবহার করা উচিত নয়। এই ঘটনা আমাদের জরুরি অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে যখন সংবাদমাধ্যমের সঙ্গে এই ধরনের ব্যবহার করা হত।” কিছুদিন আগেই অবশ্য অর্ণব গোস্বামী ও রিপাবলিক টিভির বিরুদ্ধে টাকা দিয়ে টিভির রেটিং বাড়ানোর অভিযোগ এনেছিলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার। সেই মামলায় পুলিশের সামনে হাজিরাও দিতে হয়েছে অর্ণবকে। তখন নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। এবার গ্রেফতার করা হল অর্ণবকে। আর তারপরেই এই ঘটনার বিরোধিতা করা হচ্ছে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের তরফে।

```