Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ অধিবেশনের আগে চেকআপের জন্য ভর্তি হয়েছেন অমিত শাহ, জানাল এইমস

দ্য ওয়াল ব্যুরোঃ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস থেকে বাড়ি ফেরার দু’সপ্তাহের মধ্যেই শনিবার গভীর রাতে ফের এইমসে ভর্তি করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রাখা হয় তাঁকে। র

সংসদ অধিবেশনের আগে চেকআপের জন্য ভর্তি হয়েছেন অমিত শাহ, জানাল এইমস

শেষ আপডেট: 13 September 2020 07:04

দ্য ওয়াল ব্যুরোঃ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস থেকে বাড়ি ফেরার দু’সপ্তাহের মধ্যেই শনিবার গভীর রাতে ফের এইমসে ভর্তি করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রাখা হয় তাঁকে। রবিবার সকালে হাসপাতালের তরফে জানানো হল, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে চেকআপের জন্য ভর্তি হয়েছেন অমিত শাহ। রবিবার এইমস-এর তরফে বুলেটিনে জানানো হয়, “গত ৩০ অগস্ট কোভিড পরবর্তী চিকিৎসার পর এইমস থেকে ছাড়া পান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সম্পূর্ণ শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই কাজের জন্য ১-২ দিন এখানে ভর্তি থাকবেন তিনি।” এর আগে গত ২ অগস্ট অমিত শাহর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তার পর তাঁকে গুরুগ্রামের মেদান্তা মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পরে ১৪ অগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সেদিন তিনি টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, “ভগবানের কৃপায় ও আপনাদের আশীর্বাদে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী কিছু দিন আমি হোম আইসোলেশনেই থাকব।” কিন্তু বাড়ি ফেরার ক’দিন বাদেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয়। ১৭ অগস্ট রাতে প্রাক্তন বিজেপি সভাপতিকে ভর্তি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেই কারণেই প্রথমে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয় শাহের। সেই রিপোর্টে বুকে সংক্রমণ ধরা পড়ায় এইমসে ভর্তি করা হয়। কোভিড পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে গত ৩১ অগস্ট বাড়ি ফেরেন তিনি। তার পর শনিবার তাঁকে ফের এইমসে ভর্তি করতে হয়েছে। এমনিতে স্বরাষ্ট্র মন্ত্রীর ডায়াবেটিস রয়েছে। খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে তিনি বেশ সংযমী। তবে তিনি ফের হাসপাতালে ভর্তি হওয়ায় কিছুটা হলেও চিন্তায় ছিলেন বিজেপি নেতা-কর্মীরা। এদিনের হাসপাতালের বুলেটিন প্রকাশের পর অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন তাঁরা।

```