Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে গরিবদের খাওয়াতে ২৫ লাখ টাকায় জমি বেচলেন দুই ভাই

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় দারিদ্রের মধ্যে বড় হয়েছিলেন তাঁরা। তাই হয়তো বোঝেন খিদের জ্বালা কী। আর তাই লকডাউনের মধ্যে অভুক্ত গরিব মানুষদের খাওয়ানোর জন্য নিজেদের জমি ২৫ লাখ টাকায় বেচে দিয়েছেন কর্নাটকের কোলার জেলার দুই ভাই। সেই টাকা দিয়ে কমিউনিট

লকডাউনে গরিবদের খাওয়াতে ২৫ লাখ টাকায় জমি বেচলেন দুই ভাই

শেষ আপডেট: 25 April 2020 12:44

দ্য ওয়াল ব্যুরো: ছোটবেলায় দারিদ্রের মধ্যে বড় হয়েছিলেন তাঁরা। তাই হয়তো বোঝেন খিদের জ্বালা কী। আর তাই লকডাউনের মধ্যে অভুক্ত গরিব মানুষদের খাওয়ানোর জন্য নিজেদের জমি ২৫ লাখ টাকায় বেচে দিয়েছেন কর্নাটকের কোলার জেলার দুই ভাই। সেই টাকা দিয়ে কমিউনিটি কিচেন খুলে এলাকার গরিব মানুষদের দু'বেলা খাবার দিচ্ছেন তাজাম্মুল পাশা ও মুজাম্মিল পাশা। কোলার জেলার দুই ভাই পেশায় ব্যবসায়ী। কলার বাগান ও রিয়েল এস্টেটের ব্যবসা আছে তাঁদের। তাজাম্মুলের যখন পাঁচ ও মুজন্নিলের তিন বছর বয়স, তখন তাঁদের বাবা-মা মারা যান। ফলে দিদার কাছে মানুষ হয়েছেন তাঁরা। সংবাদমাধ্যমকে তাজাম্মুল জানিয়েছেন, “বাবা-মা মারা যাওয়ার পরে চিকবালাপোর থেকে কোলারে দিদার বাড়িতে আসি আমরা। আমাদের টাকা-পয়সা ছিল না। সেই সময় প্রতিবেশীরা আমাদের সাহায্য করতেন। হিন্দু, মুসলিম, শিখ কোনও ধর্ম না দেখে আমাদের সাহায্য করেছেন তাঁরা। তাই আমরা বেঁচে থাকতে পেরেছি। এবার সময় হয়েছে কিছু ফিরিয়ে দেওয়ার। লকডাউনের ফলে শ্রমিক ও গরিব মানুষদের দেখে খুব কষ্ট হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।” Karnataka: Kolar Brothers Sell Land To Provide Food To Migrants ... জানা গিয়েছে, নিজেদের জমি ২৫ লাখ টাকায় এক বন্ধুকে বেচে দিয়েছেন তাঁরা। টাকা পেয়ে গিয়েছেন। সেই টাকা থেকে বাড়ির বাইরে একটা তাঁবু খাটিয়ে শুরু করেছেন কমিউনিটি কিচেন। সেখান থেকে এলাকার গরিব মানুষদের খাবার দেওয়া হয়। সেই সঙ্গে অনেককে চাল-ডাল-গমও দিয়েছেন তাঁরা। এমনকি মাস্ক ও স্যানিটাইজারও দিয়েছেন এলাকার লোকেদের।

আরও পড়ুন ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে মাত্র ৬ শতাংশ, মার্চের পরে সর্বনিম্ন

তাজাম্মুল জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষকে তাঁরা খাইয়েছেন। যতদিন না সমস্যার সমাধান হচ্ছে এই কাজ তাঁরা করবেন বলে জানিয়েছেন। এই কাজে অনেকেই তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। লকডাউনে যাতে রাস্তায় বেশি মানুষ বের না হন, তার জন্য কমিউনিটি কিচেনে রান্না করে বাড়ি বাড়ি সেই খাবার দিয়ে আসেন এই ভলেন্টিয়াররা। কোলার প্রশাসনের তরফে তাঁদেরকে পাস দেওয়া হয়েছে যাতায়াত করার। জমি বিক্রি করলেও এখনও তার মালিকানা অবশ্য পাননি ওই বন্ধু। একটা বন্ড সই করে আপাতত জমি বিক্রি করা হয়েছে। লকডাউন উঠলেই বাকি কাজকর্ম হয়ে যাবে। এই সময়ে এই মহান দায়িত্ব নিজেদের কাঁধে নেওয়ায় পাশা ভাইদের ধন্যবাদ জানিয়েছে কোলার প্রশাসন। তাঁদের তরফে আবেদন করা হয়েছে, যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা যদি এভাবেই এগিয়ে আসেন, তাহলে সরকারের কাজে অনেক সুবিধা হয়। সেইসঙ্গে এই কঠিন পরিস্থিতিতে গরিব মানুষদের খাবারের কোনও সমস্যা হয় না।

```