Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাত, হাইওয়েতে দাঁড়ানো গাড়ির ভিতরে উদ্ধার দু’জনের মৃতদেহ

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে ভারী তুষারপাত। তার ফলে একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। তাতে জাতীয় সড়কের উপরেই থমকে যায় বহু গাড়ি। রবিবার বানিহালের কাছে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মিনি-ট্রাকের ভিত

জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাত, হাইওয়েতে দাঁড়ানো গাড়ির ভিতরে উদ্ধার দু’জনের মৃতদেহ

শেষ আপডেট: 25 January 2021 03:48

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে ভারী তুষারপাত। তার ফলে একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। তাতে জাতীয় সড়কের উপরেই থমকে যায় বহু গাড়ি। রবিবার বানিহালের কাছে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মিনি-ট্রাকের ভিতর থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। গোটা বছর কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত রাখার কাজ করে থাকা ২৭০ কিলোমিটার লম্বা এই জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। একদিন বন্ধ থাকার পরে রবিবার বিকেলে তা কাশ্মীরের দিকে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়। তারপরেই এই খবর পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, দুই যুবকের নাম শাবির আহমেদ ও মাজিদ গুলজার মির। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার ক্রালপোড়ার বাসিন্দা শাবিরের বয়স ২২ বছর ও মাজিদের ৩০ বছর। শনিবার তারা গাড়িতে করে শ্রীনগর যাচ্ছিল। কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জওহর টানেলের কাছে আটকে পড়ে তারা। এদিন সকালে গাড়ির মধ্যে থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রচণ্ড ঠান্ডা, নাকি গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে হিটার জ্বালিয়ে রেখেছিল তারা। এছাড়া তারা একটি আগুন জ্বালানোর পাত্রে কয়লা জ্বালিয়ে রাতে নিজেদের গরম রাখার চেষ্টা করে। সেটা করতে গিয়েই হয়তো এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে বানিহাল রেলওয়ে চকে প্রতিবাদ দেখান সাধারণ মানুষ। তাঁদের মধ্যে অনেক ড্রাইভারও ছিলেন। তাঁদের দাবি, সরকারের গাফিলতিতেই দু’জনের মৃত্যু হয়েছে। তারা পাথর ছুড়তেও শুরু করে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে এলাকা। বিক্ষুব্ধদের দাবি, সরকারের উচিত গাড়িগুলিকে সম্প্রতি নির্মীত বানিহাল-কাজিগুন্ড টানেল দিয়ে বের করে দেওয়া। তাহলে এই সমস্যা হয় না। কিন্তু আধিকারিকরা জানিয়েছেন, এখনও টানেলের মধ্যে কাজ চলছে। তাই এখনও যান চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

```