Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভারতে এবার অ্যামাজন ফুড ডেলিভারি অ্যাপ, সুইগি-জোম্যাটোর সঙ্গে টক্করে মার্কিন সংস্থা

দ্য ওয়াল ব্যুরো: বর্তমান সময়ে ভারতের বাজারে অনলাইনে খাবার ডেলিভারির চাহিদা দেখে এবার আসরে নামল অ্যামাজন। সুইগি ও জোম্যাটোর সঙ্গে পাল্লা দিতে এবার অনলাইনে ফুড ডেলিভারি অ্যাপ আনছে আমেরিকার এই সংস্থা। ভারতে প্রথম শহর হিসেবে বেঙ্গালুরুতে এই অ্য

ভারতে এবার অ্যামাজন ফুড ডেলিভারি অ্যাপ, সুইগি-জোম্যাটোর সঙ্গে টক্করে মার্কিন সংস্থা

শেষ আপডেট: 27 February 2020 07:22

দ্য ওয়াল ব্যুরো: বর্তমান সময়ে ভারতের বাজারে অনলাইনে খাবার ডেলিভারির চাহিদা দেখে এবার আসরে নামল অ্যামাজন। সুইগি ও জোম্যাটোর সঙ্গে পাল্লা দিতে এবার অনলাইনে ফুড ডেলিভারি অ্যাপ আনছে আমেরিকার এই সংস্থা। ভারতে প্রথম শহর হিসেবে বেঙ্গালুরুতে এই অ্যাপ শুরু করতে চলেছে অ্যামাজন। অ্যামাজনের তরফে জানানো হয়েছে বেঙ্গালুরুর বাসিন্দাদের অধিকাংশ আইটির সঙ্গে যুক্ত থাকায় তাঁদের মধ্যে অনলাইনে খাবার অর্ডার করার চাহিদা অন্যান্য শহরের থেকে বেশি। এতদিন এই বাজার পুরোটাই দখল করে রেখেছিল সুইগি ও জোম্যাটো। এবার তাদের টক্কর দিতে আসছে অ্যামাজন। ইতিমধ্যেই ক্রেতাদের জন্য ছাড় কমাতে শুরু করেছে সুইগি ও জোম্যাটো। তাদের খাবার দামের স্ট্রাকচারেও অনেক বদল এসেছে। সেইসঙ্গে গত মাসে উবের ইটস ইন্ডিয়াকে কিনে নিয়েছে জোম্যাটো। তাই এই বাজারে নিজেদের প্রভাব জমানোর এটাই সেরা সময় বলে মনে করছে এই মার্কিন রিটেলার সংস্থা। জানা গিয়েছে, গ্রাহকদের এক অ্যাপের মাধ্যমে মুদিখানার সামগ্রী থেকে দৈনিক ব্যবহারের জিনিস, ইলেক্ট্রনিক সামগ্রী থেকে খাবার সবকিছু দেওয়ার পরিকল্পনা করেছে অ্যামাজন। অ্যামাজন প্রাইমে একটি সাবস্ক্রিপশনের মাধ্যমে সব কিছু এক সাথে পাওয়ার একটা সুবিধা গ্রাহকদের জন্য আনতে চলেছে অ্যামাজন। প্রথমে অবশ্য শুধুমাত্র নিজেদের স্টাফদের জন্যই এই সুবিধা চালু করবে অ্যামাজন। বেঙ্গালুরুর পাঁচটি জায়গায় পাওয়া যাবে এই খাবার। তারপর ধীরে ধীরে সবার জন্য এই সুবিধা চালু করা হবে। ইতিমধ্যেই বেঙ্গালুরুর বিভিন্ন রেস্তোরাঁর মালিকদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে অ্যামাজন। সূত্রের খবর, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির সংস্থা ক্যাটামারান-এর সঙ্গে যৌথভাবে এই ফুড ডেলিভারি অ্যাপ আনতে চলেছে অ্যামাজন। তারা নাকি জানিয়েছে, রেস্তোরাঁগুলির থেকে ১০-১৫ শতাংশ কমিশন নেবে অ্যামাজন। বর্তমানে সুইগি বা জোম্যাটো সংশ্লিষ্ট রেস্তোরাঁ থেকে ২৫-৩০ শতাংশ কমিশন নিয়ে থাকে। বাজার ধরার জন্যই এই কমিশনের পরিমাণ কমানো হয়েছে বলে দাবি বিভিন্ন রেস্তোরাঁর মালিকরা। কারণ কমিশন কম নিলে খাবারের দামও অন্যান্য ফুড ডেলিভারি অ্যাপের তুলনায় সস্তায় দেওয়া যাবে অ্যামাজনে। ফলে মানুষের মনে জায়গা করতে সুবিধা হবে। জানা গিয়েছে, মার্চ মাসে চালু হতে চলেছে এই অ্যামাজন ফুড ডেলিভারি অ্যাপ। অ্যামাজন প্রাইমেই এই অ্যাপের মেম্বার হওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে ভারতীয় খাবার তো বটেই, কোরিয়ান ও জাপানি খাবারও অর্ডার দেওয়া যাবে বলে খবর। অ্যামাজনের তরফে জানানো হয়েছে, “আমাদের কাছে গ্রাহকের সন্তুষ্টি সবার আগে। তাই গ্রাহকদের পরামর্শ অনুযায়ী আমাদের এই অ্যাপে অনেক বদল হবে। আমরা আমাদের গ্রাহকদের প্রতি বদ্ধপরিকর। নিজেদের সার্ভিসের মাধ্যমেই সুইগি, জোম্যাটোর সঙ্গে সরাসরি টক্কর দেব আমরা।”

```