Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চব্বিশ ঘণ্টায় ১৫৯৪ কোভিড পজিটিভ, ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ২৯,৯৭৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫৯৪ জন। এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন

চব্বিশ ঘণ্টায় ১৫৯৪ কোভিড পজিটিভ, ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার

শেষ আপডেট: 28 April 2020 12:48

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ২৯,৯৭৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫৯৪ জন। এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৫১ জনের। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৭০২৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬৬৬ জন। এখনও পর্যন্ত দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২২,০১০।
আরও পড়ুন- মহাকাশে কি ভিনগ্রহের যান! ইউএফও-র ভিডিও ঘিরে জল্পনা
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ১৪০টি কেসের ক্ষেত্রে রাজ্যগুলিকে কী ভাবে সংক্রমণ ছড়াল তা জানার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য আক্রান্তের সংখ্যা মৃত সুস্থ
মহারাষ্ট্র ৮৫৯০ ৩৬৯ ১২৮২
কেরল ৪৮২ ৩৫৫
কর্নাটক ৫২০ ২০ ১৯৮
তেলেঙ্গানা ১০০৪ ২৬ ৩২১
গুজরাত ৩৫৪৮ ১৬২ ৩৯৪
রাজস্থান ২২৬২ ৪৬ ৬৬৯
উত্তরপ্রদেশ ২০৪৩ ৩১ ৪০০
দিল্লি ৩১০৮ ৫৪ ৮৭৭
পঞ্জাব ৩১৩ ১৮ ৭১
হরিয়ানা ২৯৬ ১৮৩
তামিলনাড়ু ১৯৩৭ ২৪ ১১০১
মধ্যপ্রদেশ ২৩৬৮ ১১৩ ৩৬১
অন্ধ্রপ্রদেশ ১২৫৯ ৩১ ২৫৮
পশ্চিমবঙ্গ ৬৯৭ ২০ ১০৯
বিহার ৩৪৬ ৫৭
ছত্তীসগড় ৩৭ ৩২
উত্তরাখণ্ড ৫১ ৩৩
হিমাচল প্রদেশ ৪০ ২২
গোয়া
ওড়িশা ১১৮ ৩৭
পুদুচেরি
মণিপুর
মিজোরাম
  এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১০৩ জন ও অসমে ৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১৭ জন ও অসমে ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল আক্রান্তের  সংখ্যা মৃত সুস্থ
লাদাখ ২২ ১৬
জম্মু-কাশ্মীর ৫৪৬ ১৬৪
চণ্ডীগড় ৪০ ১৭
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৩৩ ১১

```