Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

টেক-অফের পরেই ল্যান্ডিং গিয়ারে সমস্যা, দিল্লিতে জরুরি অবতরণ অ্যালায়েন্স বিমানের

দ্য ওয়াল ব্যুরো : বিমান ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানকর্মীরা বুঝতে পারেন ল্যান্ডিং গিয়ারে কিছু সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে ফের দিল্লি এয়ারপোর্টেই জরুরি অবতরণ করতে হলো আল্যায়েন্স এয়ারলাইন্সের একটি বিমানকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্

টেক-অফের পরেই ল্যান্ডিং গিয়ারে সমস্যা, দিল্লিতে জরুরি অবতরণ অ্যালায়েন্স বিমানের

শেষ আপডেট: 19 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো : বিমান ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানকর্মীরা বুঝতে পারেন ল্যান্ডিং গিয়ারে কিছু সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে ফের দিল্লি এয়ারপোর্টেই জরুরি অবতরণ করতে হলো আল্যায়েন্স এয়ারলাইন্সের একটি বিমানকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮টা ১৩ নাগাদ। ৫৯ জন যাত্রী নিয়ে দিল্লি বিমানবন্দর থেকে জয়পুর যাচ্ছিল অ্যালায়েন্স এয়ারলাইন্সের এই বিমান। দিল্লি থেকে জয়পুর যেতে সময় লাগে এক ঘণ্টা পাঁচ মিনিট। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, ওড়ার ১২ মিনিট পর কর্মীরা বুঝতে পারেন বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাইলটকে। পাইলট যোগাযোগ করেন এয়ার ট্রাফিক অপারেশনস কন্ট্রোল সেন্টারে। সঙ্গে সঙ্গে বিমানকে ফের দিল্লি বিমানবন্দরেই জরুরি অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরে জরুরি ব্যবস্থা জারি করা হয়। তৈরি রাখা হয় দমকল ও অ্যাম্বুলেন্সকেও। কিন্তু ঠিকভাবেই অবতরণ করে বিমান বলেই জানিয়েছে বিমানসংস্থা। জানানো হয়েছে, ৫৯ জন যাত্রীই সুরক্ষিত আছেন। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। এই ঘটনার ভিডিয়ো করে কেউ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেন। সেখানে দেখা যাচ্ছে, বিমান অবতরণের পরেই সেখানে যাচ্ছে দমকল। কিন্তু যাত্রীরা এতটাই ভয় পেয়ে গিয়েছেন, যে তাঁরা ঝাঁপ মেরে নীচে নামার চেষ্টা করছেন। https://twitter.com/faihaider/status/1163487908218593280?s=12 পরে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, বিমানের সামনের দিকের ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় জরুরি অবতরণ করানো হয় বিমানকে। যাত্রীদের কিছুক্ষণ পরে অন্য বিমানে জয়পুর নিয়ে যাওয়া হয়েছে।

```