Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ক্যামেরায় ধরা পড়ল এলিয়ান, আসলে সে কিন্তু....

দ্য ওয়াল ব্যুরো: এলিয়ান বা বাইরের দুনিয়ার প্রাণী আছে কি নেই তা নিয়ে আলোচনা বা বিতর্কের শেষ নেই। অনেকেই অনেক সময় দাবি করেছেন তাঁরা এলিয়ানের দেখা পেয়েছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে স্পেসশিপেরও অনেক ভিডিও দেখা যায়। কিন্তু তাই বলে ক্যামেরাতে এ

ক্যামেরায় ধরা পড়ল এলিয়ান, আসলে সে কিন্তু....

শেষ আপডেট: 18 November 2019 16:48

দ্য ওয়াল ব্যুরো: এলিয়ান বা বাইরের দুনিয়ার প্রাণী আছে কি নেই তা নিয়ে আলোচনা বা বিতর্কের শেষ নেই। অনেকেই অনেক সময় দাবি করেছেন তাঁরা এলিয়ানের দেখা পেয়েছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে স্পেসশিপেরও অনেক ভিডিও দেখা যায়। কিন্তু তাই বলে ক্যামেরাতে এলিয়ানের দেখা পাওয়া সত্যিই বিরল। এমনই এক ভিডিও প্রকাশ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু একটু খোঁজখবরের পরেই সত্যিটা বেরিয়ে এল। আর সেটা বেরিয়ে আসতেই হাসির রোল নেটিজেনদের মধ্যে। ২০১৭ সালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের এক বাসিন্দা এই ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল ক্যামেরার সামনে দাঁড়িয়ে অদ্ভুত দেখতে দুটি প্রাণী। তাদের গায়ের রং সাদা। চোখ দুটো বড় বড়। অদ্ভুত দেখতে এই দুই প্রাণী একদৃষ্টে তাকিয়ে ছিল ক্যামেরার দিকে। অবশ্য এক জায়গাতেই দাঁড়িয়েছিল তারা। যেন কিছুটা ভয়ই পেয়েছে ক্যামেরা দেখে। সেই সময় এই ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সেই ভিডিও আবার প্রকাশিত হয়েছে। ড্যানিয়েল হল্যান্ড নামের এক ব্যক্তি এই ভিডিও প্রকাশ করেছেন। শুধু প্রকাশ করেননি, এই ভিডিওতে দেখা যাওয়া দুটি প্রাণীর পরিচয়ও জানিয়েছেন তিনি। টুইটারে ভিডিওটি প্রকাশ করে হল্যান্ড বলেন, “আমি নিশ্চিত যাঁরা এই ভিডিও দেখে বলেছিলেন এলিয়ান আছে তাঁরা আসলে দুটি বাচ্চা প্যাঁচা দেখেছিলেন।” তারপরে আরও অনেকে বলেন যে ভিডিওতে ওই দুই প্রাণী আসলে দুটি ইস্টার্ন বার্ন আউল যা মূলত ভারতের পূর্বঘাট পর্বতমালা এলাকায় দেখা যায়। দুটি প্যাঁচা কোনও বাড়ির উপর আশ্রয় নিয়েছিল। তাদের ছবিকেই এলিয়ান বলে চালানো হয়েছিল। ইতিমধ্যেই প্রায় ১২ মিলিয়ন লোক দেখেছেন ভিডিওটি। https://twitter.com/DannyDutch/status/1194886790118809600?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1194886790118809600&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Faliens-in-viral-video-with-12-million-views-turn-out-to-be-2134447 এই ভিডিও প্রকাশ হওয়ার পরে নেহরু জুলজিক্যাল পার্কের অধিকর্তা শিবানী ডোংরে জানিয়েছেন, “এই ধরনের প্যাঁচাদের চেহারা মানুষের হৃদপিন্ডের মতো। এটা বলা যায় প্যাঁচাদুটি সবে বড় হচ্ছিল। আর ইস্টার্ন বার্ন আউল বড় হওয়ার সময় এরকম বিদঘুটে দেখতে হয়। কিন্তু ওই প্যাঁচা দুটি বন্য নয়। তারা বহুদিন সেখানেই থাকত। জায়গাটা দেখে একটা নির্মীয়মান বাড়ি বলে মনে হচ্ছে। কোনও প্রাণীর দিকে ক্যামেরা তাক করলে তারা অদ্ভুত আচরণ করে। এটা প্রাণীদের বৈশিষ্ট্য। তারা আগে থেকেই বুঝতে পেরে ওভাবে দাঁড়িয়েছিল বলে দেখে ওরকম ভূতের মতো লাগছিল। এটা সমতল জায়গা না হলে প্যাঁচাদুটির ডানা ও পায়ের বেশ কিছুটা চোখে পড়ত।” তবে এলিয়ানের আসল পরিচয় সামনে আসার পর অবশ্য হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সবাই প্যাঁচাদুটিকে নিয়েই মেতেছেন। কেউ বলছেন প্যাঁচাদুটিকে স্পেসশিপ বানিয়ে দেওয়া উচিত। কেউ আবার বলছেন তিনি এই রকমের প্যাঁচা বাড়িতে রাখতে চান। আবার কারও বক্তব্য প্যাঁচাদুটি জানতেই পারল না তাদের নিয়ে কী শোরগোল পড়ে গেল। জানলে হয়তো অত ভয় পেত না। একটু হাসি দেখা যেত তাদের মুখে।

```