Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হৃদরোগে আক্রান্ত ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী, রয়েছেন ভেন্টিলেশনে

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়েছেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। রাইপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। সূত্রের খবর, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ

হৃদরোগে আক্রান্ত ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী, রয়েছেন ভেন্টিলেশনে

শেষ আপডেট: 9 May 2020 11:44

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়েছেন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। রাইপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। সূত্রের খবর, শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্তমানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। গঠন করা হয়েছে একটি মেডিক্যাল টিম। তাঁরাই চিকিৎসা করছেন অজিত যোগীর। হাসপাতালের তরফে যে মেডিক্যাল বুলেটিন জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, ৭৪ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থা ভালই ছিল। কিন্তু এদিন হঠাৎ করে কাঁচা হলুদ আটকে যায় তাঁর গলায়। সেখান থেকেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। নির্দিষ্ট সময় অন্তর অজিত যোগীর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। অজিত যোগীর স্ত্রী তথা বিধায়ক রেণু যোগী ও ছেলে অমিত যোগী হাসপাতালে রয়েছেন। সঙ্গে পরিবারের আরও কিছু সদস্যও সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন বুদ্ধবাবুর অসুস্থতার খবর পুরোপুরি গুজব, বিবৃতি দিয়ে জানাল সিপিএম

আমলা হিসেবে কাজ শুরু করা অজিত যোগী পা দেন রাজনীতিতে। ছত্তীসগড় আলাদা রাজ্য হিসেবে ঘোষণা হওয়ার পরে ২০০০ সালের নভেম্বর মাস থেকে ২০০৩ সালের নভেম্বর মাস পর্যন্ত সেখানকার কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৬ সালে তাঁর ছেলে অমিত যোগী উপনির্বাচন ঘিরে একটি বিতর্কে জড়ান। তারপরে সেই বছরই কংগ্রেস ছাড়েন বর্ষীয়ান এই নেতা। জনতা কংগ্রেস ছত্তীসগড় নামে নিজের একটি পৃথক দল তৈরি করেন তিনি।

```