Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেটওয়ার্ক পরিষেবা বাড়াতে নোকিয়ার সঙ্গে ৭৬০০ কোটি টাকার চুক্তি এয়ারটেলের

দ্য ওয়াল ব্যুরো: এবার নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে নোকিয়ার সঙ্গে ৭৬০০ কোটি টাকার চুক্ত করল ভারতী এয়ারটেল। মঙ্গলবার এয়ারটেলের তরফে এই ঘোষণা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে ভারতে নিজেদের পরিষেবা অনেক বেশি উন্নত করতে পারবে বলেই ধারণা এয়ারটেল

নেটওয়ার্ক পরিষেবা বাড়াতে নোকিয়ার সঙ্গে ৭৬০০ কোটি টাকার চুক্তি এয়ারটেলের

শেষ আপডেট: 28 April 2020 11:54

দ্য ওয়াল ব্যুরো: এবার নেটওয়ার্ক পরিষেবা আরও উন্নত করতে নোকিয়ার সঙ্গে ৭৬০০ কোটি টাকার চুক্ত করল ভারতী এয়ারটেল। মঙ্গলবার এয়ারটেলের তরফে এই ঘোষণা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে ভারতে নিজেদের পরিষেবা অনেক বেশি উন্নত করতে পারবে বলেই ধারণা এয়ারটেলের। জানা গিয়েছে, ২০২২ সালের মধ্যে ভারতে ৩ লক্ষ নতুন রেডিও ইউনিট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে নোকিয়াকে। এর ফলে এয়ারটেলের নতুন ৫জি পরিষেবা অনেক ভাল কাজ করতে পারবে বলেই জানিয়েছে নোকিয়া। নোকিয়ার সিইও রাজীব সুরি জানিয়েছেন, “ভারত বিশ্বের অন্যতম বড় টেলিকম মার্কেট। এই চুক্তির ফলে ভবিষ্যতে ভারতে মোবাইল পরিষেবার ক্ষেত্রে অনেক উন্নতি হবে। সেইসঙ্গে এই দেশে আমাদের জায়গা আরও মজবুত হবে।” ১৩০ কোটি জনসংখ্যা নিয়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম মার্কেট। এই বাজারে নিজেদের জায়গা আরও পাকা করতে চাইছে নোকিয়াও। তাদের ধারণা ভারতী এয়ারটেলের সঙ্গে এই চুক্তির ফলে আগামী ৫ বছরের মধ্যে ভারতে ৯২ কোটি মানুষ মোবাইল ব্যবহার করবেন। তাঁদের একটা বড় অংশকে ধরতে চাইছে এই দুই কোম্পানি।

আরও পড়ুন বাংলা থেকে ওড়িশায় কারা ফিরেছেন, ফোন নম্বর ট্র্যাক করে চিহ্নিত করা শুরু পড়শি রাজ্যে

এই চুক্তি এমন একটা সময়ে হয়েছে, যেখানে ছ’মাস আগেই আর্থিক সমস্যায় পড়েছিল নোকিয়া। ৫জি সুবিধা যুক্ত মোবাইল চালু করার ব্যাপারে হুয়াই ও এরিকসনের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছিল না এই কোম্পানি। গত মার্চ মাসে সিইও বদল করে এই কোম্পানি। তারপরেই প্রথম বড় চুক্তি হল ভারতী এয়ারটেলের সঙ্গে। চলতি মাসে জানা গিয়েছিল নোকিয়ার শেয়ারের দাম ১২.৫ শতাংশ বেড়েছে। একটা চুক্তির খবরে বেড়েছিল এই শেয়ারের মূল্য। তার কিছুদিন পরেই অবশ্য এই বিরাট চুক্তির খবর সামনে এল। এই নতুন পার্টনারশিপ ঘিরে ভারতের বাজারে ফের নিজেদের পা জমানোর স্বপ্ন দেখছে নোকিয়া ও এয়ারটেল।

```