Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

প্রথম ভারতীয় বিমানসংস্থা হিসেবে উত্তর মেরুর উপর দিয়ে উড়বে এয়ার ইন্ডিয়া

দ্য ওয়াল ব্যুরো : ভারতের বিমান পরিষেবায় নতুন দিক খুলতে চলেছে এয়ার ইন্ডিয়া। প্রথম ভারতীয় বিমানসংস্থা হিসেবে উত্তর মেরুর উপর দিয়ে উড়তে চলেছে এয়ার ইন্ডিয়া। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ থেকেই এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিস্কো গামী বিমান এই পথে চলা

প্রথম ভারতীয় বিমানসংস্থা হিসেবে উত্তর মেরুর উপর দিয়ে উড়বে এয়ার ইন্ডিয়া

শেষ আপডেট: 10 August 2019 04:51

দ্য ওয়াল ব্যুরো : ভারতের বিমান পরিষেবায় নতুন দিক খুলতে চলেছে এয়ার ইন্ডিয়া। প্রথম ভারতীয় বিমানসংস্থা হিসেবে উত্তর মেরুর উপর দিয়ে উড়তে চলেছে এয়ার ইন্ডিয়া। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ থেকেই এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিস্কো গামী বিমান এই পথে চলাচল করবে, এমনটাই জানিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ( ডিজিসিএ )। ডিজিসিএ-র তরফে উত্তর মেরুর উপর দিয়ে ওড়ার জন্য কোনও ভারতীয় বিমানসংস্থা ইচ্ছুক কিনা, সে ব্যাপারে একটু সার্কুলার জারি করা হয়েছিল। তাতে ইচ্ছে প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। আন্তর্জাতিক অনেক বিমানসংস্থা উত্তর মেরুর উপর দিয়ে উড়লেও ভারতীয় কোনও বিমানসংস্থা এখনও পর্যন্ত সেই পথ ব্যবহার করেনি। ভারত থেকে আমেরিকাগামী কিছু আন্তর্জাতিক সংস্থা আগে সেই পথ ব্যবহার করলেও এখন তা বন্ধ করে দিয়েছে। এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, "উত্তর মেরুর উপর দিয়ে গেলে বিমানের জ্বালানি ও সময়, দুইই কম লাগে। কিন্তু ওই পথে বিমান ওড়াতে গেলে পাইলটদের অতিরিক্ত দক্ষতা থাকতে হয়। কারণ ওই পথে বায়ুর চাপ অনেক কম থাকে। তাছাড়া জরুরি অবতরণের জন্য বিমানবন্দরের সংখ্যাও কম। উত্তর মেরুর পথ ব্যবহার করতে হলে বিশেষ অনুমতিরও দরকার হয়। যদি ওই পথ ব্যবহার করে খুব একটা সময় না কমে, তাহলে তা ব্যবহার না করা ভালো।" ভারত থেকে সবথেকে দূরের বিমান পথ হলো আমেরিকার সান ফ্রাসিস্কো। তাই যদি এই পথ উত্তর মেরুর উপর দিয়ে যাওয়া যায়, তাহলে সময় অনেকটা কম লাগবে বলেই জানিয়েছেন ওই আধিকারিক। সান ফ্রান্সিস্কো ছাড়া অন্য কোনও বিমানবন্দর ওই পথে যেতে গেলে আবার সময় কম লাগার থেকে বেড়ে যাবে বলেও জানিয়েছেন তিনি। ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন, "এর আগে কোনও ভারতীয় বিমানসংস্থা ওই পথ ব্যবহার করেনি, কারণ উত্তর মেরুর উপর দিয়ে বিমান ওড়ানোতে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সেগুলো অতিক্রম করতে দক্ষতা লাগে। তাই ঝুঁকি নেয়নি কোনও বিমানসংস্থা।" বর্তমানে নিউ দিল্লি থেকে সান ফ্রান্সিস্কো গামী বিমান বাংলাদেশ, মায়ানমার, চিন, জাপান, প্রশান্ত মহাসাগর হয়ে আমেরিকায় ঢোকে। কিন্তু এই নতুন পথে নিউ দিল্লি থেকে বিমান কিরঘিজস্তান, কাজাখস্তান, রাশিয়া, সুমেরু সাগর, কানাডা হয়ে আমেরিকাতে ঢুকবে। এর ফলে ১২ হাজার কিলোমিটারের যাত্রাপথ মাত্র ৮ হাজার কিলোমিটারে নেমে আসবে বলেই জানিয়েছেন ডিজিসিএ-র ওই আধিকারিক। তবে তার জন্য সময়ের বিশাল হেরফের হবে না। এই পথে গেলে দেড় ঘণ্টা কম সময়ে সান ফ্রান্সিস্কো পৌঁছবে বিমান, এমনটাই জানিয়েছেন তিনি। যদি এই মাস থেকেই এই নতুন পথ ব্যবহার করা শুরু করে এয়ার ইন্ডিয়া তাহলে তা হবে ভারতের উড়ান পরিষেবায় এক নতুন ঘটনা।

```