Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এয়ার ইন্ডিয়ার কর্মী, পাইলট হলেই করোনা আশঙ্কায় হেনস্থার অভিযোগ জানাল বিমানসংস্থা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যেই কখনও উহান, কখনও ইরান, আবার কখনও ইতালি থেকে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমান। আর সেই এয়ার ইন্ডিয়ার পাইলট ও কর্মীদেরকেই হেনস্থার অভিযোগ উঠল। এই অভিযোগ এনেছে খোদ

এয়ার ইন্ডিয়ার কর্মী, পাইলট হলেই করোনা আশঙ্কায় হেনস্থার অভিযোগ জানাল বিমানসংস্থা

শেষ আপডেট: 22 March 2020 13:39

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যেই কখনও উহান, কখনও ইরান, আবার কখনও ইতালি থেকে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে নিয়ে এসেছে এয়ার ইন্ডিয়ার বিমান। আর সেই এয়ার ইন্ডিয়ার পাইলট ও কর্মীদেরকেই হেনস্থার অভিযোগ উঠল। এই অভিযোগ এনেছে খোদ বিমানসংস্থা। রবিবার এয়ার ইন্ডিয়ার তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরে করোনার মূল কেন্দ্র উহান থেকে ভারতীয়দের ফিরিয়ে এনেছে এয়ার ইন্ডিয়া। ইরান ও ইতালি থেকেও ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছে। সবাইকে জানানো হচ্ছে, এই সময়ের মধ্যে সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত কর্মীদের গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে বিমানের ভিতরে ও বাইরে কী ধরনের সতর্কতা নেওয়া উচিত, তা সব কর্মীরা খুব ভালভাবেই জানতেন। এই বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে আরও বলে হয়েছে, সবসময় বিমানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গ্লাভস, মাস্ক ও পোশাক ব্যবহার করা হত। এমনকি কোনও যাত্রী করোনা আক্রান্ত থাকলে তাঁকে নির্দিষ্ট পোশাক দেওয়া হত। একবার বিদেশ থেকে ফেরার পরে সব কর্মীকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এমনকি প্রত্যেককে পরীক্ষা করেও দেখা হয়েছে। কিন্তু তারপরেও তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এরপরেও কর্মীরা যেসব জায়গায় থাকেন, সেখানে রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলি ও স্থানীয় মানুষ তাঁদের হেনস্থা করছেন। অন্য দেশ থেকে ফেরার ফলে করোনা ভাইরাসের আশঙ্কায় তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না। কার্যত একঘরে করে রাখা হয়েছে। এমনকি পুলিশে পর্যন্ত অভিযোগ করে এই কর্মীদের হেনস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসনের কাছে তাঁদের কর্মীদের সুরক্ষার আবেদন জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের বক্তব্য, এটা ভুললে চলবে না, এই কর্মীরা বিপদের মধ্যে বিদেশ থেকে কারও মা, কারও ভাই, কারও বা অন্য কোনও আত্মীয়কে দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন। তাই ডাক্তার বা নার্সের মতোই অবদান রয়েছে এই কর্মীদের। তাঁদের ন্যূনতম সম্মান দেওয়ার আবেদন জানিয়েছে এই বিমানসংস্থা।

```